Gold Price: অনেকেই মনে করছেন সোনার দাম (Gold Price Today) খুব তাড়াতাড়ি ৮০ হাজারের ঘরে পৌঁছে যাবে। সেদিকেই চলেছে সোনার দামের গতি। প্রায় দিনই দাম বাড়ছে। তবে মাঝে কিছুদিন দাম অনেকটা নিচে নেমে এলেও ফের দাম বেড়েছে। সোনার দামে ঊর্ধ্বগতি থাকলে মধ্যবিত্তের পকেটে টান পড়বে। এখন যে দামে চলছে তাঁর থেকে আরও বাড়তে পারে সোনার দাম। ফলে বিয়ে বা কোনও অনুষ্ঠান থাকলে আগে থেকে সোনা (Gold Rate) কিনে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। আর যারা সোনায় বিনিয়োগ করতে চান, তাদের পক্ষেও দাম পড়লে সোনা (Gold Silver Price) কিনলে বেশি লাভ হবে। দেখুন আজকের রেটচার্ট কী বলছে ? আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার ? 

আজকে সোনার দর কত ? (৩ জুলাই, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭১৯০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৮৬৬
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৫৪৩
১৮ ক্যারেট ১ গ্রাম৫৬৪৪

 

রুপো (৯৯৯)১ কেজি৮৯,৫৪৪

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম বাড়ল আজ

আজ বুধবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি বেড়ে গিয়েছে আবার। এখন ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে হয়েছে এখন ৭১৯০ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের বেড়ে হয়েছে ৬৮৬৬ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৫৪৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬৪৪ টাকা। বুধবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৯ হাজার ৫৪৪ টাকা।

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করেসোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Zerodha Fee Hike: স্টক মার্কেটে বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা, এবার জিরোধা নেবে ব্রোকারেজ চার্জ