কলকাতা : কলকাতায় সোনার দাম সামান্য বাড়ল।  স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির প্রকাশিত রেট চার্ট অনুযায়ী, ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর এর মধ্যে বাড়ল সোনার দাম।  ২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য প্রতি গ্রামে ১৩,৯৬০ টাকা থেকে বেড়ে হল ১৪,০০০ টাকা। অর্থাৎ ২ দিনে প্রতি গ্রামে দাম বাড়ল ৪০ টাকা। আবার কেউ যদি আজ ২২ ক্যারেট সোনা বা সোনার গয়না বিক্রি করতে চান, তাহলে সেই দামও ১৩,৩৭১ টাকা থেকে বেড়ে হল ১৩,৪০৮ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি সামান্য  বৃদ্ধি দামে। 

Continues below advertisement

শুধু ২২ ক্যারেট নয়, নানা ধরনের সোনা এখন বাজারে বিক্রয় হয়। সব রকমের সোনারই দাম বেড়েছ। ৫ অক্টোবর Fine Gold (995)-এর দাম ছিল প্রতি গ্রামে ১৪,৬৯৪ টাকা, যা ৭ অক্টোবর বেড়ে হয়েছে ১৪,৭৩৫ টাকা। অর্থাৎ বৃদ্ধি ৪১ টাকা। আবার ১৮ ক্যারেট সোনার দামও ১১,৪৬০ টাকা থেকে বেড়ে হল১১,৪৯৫ টাকা, অর্থাৎ প্রতি গ্রামে ৩৫ টাকা বৃদ্ধি।

একদিকে যেখানে সোনার দাম বাড়ল,  অন্যদিকে রুপোর দামের ক্ষেত্রে দেখা গেল অন্য ছবি।এক কেজি রুপোর দাম ২,২৪,৮৯১ টাকা থেকে কমে হল ২,২৪,৫৫৩ টাকা । অর্থাৎ কেজিতে ৩৩৮ টাকা কমেছে রুপোর দাম । উল্লেখ্য, এই চার্টে  সোনার দামে ৩ শতাংশ GST ধরা হয়নি। তাই সোনা কিনতে গেলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। 

Continues below advertisement

সোনা অনেকেই কেনেন কিন্তু স্পষ্ট ভাবে জানেন না,  ক্যারেট অনুযায়ী সোনার বিশুদ্ধতা কেমন হয়। কোন ধরনের সোনায় কতটা খাদ বা অন্যান্য ধাতু মোশানো থাকে। ২৪ ক্যারেটকে সবচেয়ে বিশুদ্ধ সোনা হিসেবে ধরা হয়। ২৪ ক্যারেট সোনায় সাধারণত প্রায় ৯৯.৯ শতাংশ পর্যন্ত সোনা থাকে; এতে খাদ খুবই কম। এই সোনা মূলত বার, কয়েন এবং বিনিয়োগের কাজে বেশি ব্যবহৃত হয়। অত্যন্ত নরম হওয়ায় প্রতিদিনের গয়না তৈরিতে ২৪ ক্যারেট সোনা তুলনামূলকভাবে কম ব্যবহার করা হয়। আবার ২২ ক্যারেট সোনায় ৯১.৬ শতাংশ সোনা থাকে ।  ভারতে গয়না তৈরিতে ২২ ক্যারেট সোনার ব্যবহার সবথেকে বেশি। সাধারণ  ঐতিহ্যবাহী গয়না বানাতে এই মানের সোনা ব্যবহার হয়। ১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা এবং ২৫ শতাংশ অন্যান্য ধাতু থাকে।বিশেষ করে হিরে বা রত্নখচিত আধুনিক গয়নায় ১৮ ক্যারেট সোনার ব্যবহার দেখা যায়।

আরও কম ক্যারেটের ক্ষেত্রে সোনার পরিমাণ আরও কমে যায়। যেমন ১৪ ক্যারেট সোনায় প্রায় ৫৮.৫ শতাংশ সোনা থাকে এবং বাকি অংশ অন্যান্য ধাতু। বেশি শক্ত হওয়ায় এটি কিছু ধরনের দৈনন্দিন ব্যবহারের গয়নায় কাজে লাগে। ফলে গয়না কেনার সময় শুধু প্রতি গ্রামের দাম নয়, ক্যারেট, বিশুদ্ধতা, হলমার্ক এবং গয়নায় কতটা সোনা ব্যবহার হয়েছে, সবকটি বিষয়ই গুরুত্ব দিয়ে দেখা জরুরি।