Gold Price Crash : যুদ্ধের বাজারে সোনা (Gold Buying Tips) কিনতে চাইলে এই বিষয়টি আপনার মাথায় রাখা প্রয়োজন। বাজার বিশেষজ্ঞরা বলছেন, শীঘ্রই আকাশছোঁয়া দাম থেকে অনেকটাই কমে আসবে গোল্ড রেট (Gold Rate)। সেই ক্ষেত্রে আপনিও এই সুযোগের ব্যবহার করতে পারবেন। জেনে নিন, ঠিক কতটা কমে আসতে পারে সোনার দাম।   

Continues below advertisement

৩০ হাজার টাকা কমে পাবেন সোনাবিগত কয়েক মাসে সোনার দাম যে হারে বেড়েছিল, তাতে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। ইরান-ইজরায়েল যুদ্ধের উত্তেজনার সময় সোনার দাম ১০ গ্রাম প্রতি ১,৬০,০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। তবে বর্তমানে বাজার বিশেষজ্ঞরা এক বিশাল পতনের পূর্বাভাস দিচ্ছে। মনে করা হচ্ছে, সোনার দাম ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে। অন্তত বাজার বিশেষজ্ঞরা সেরকমই ইঙ্গিত দিচ্ছে।

কেন কমছে সোনার দাম ?বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমানে সোনা একটি জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে দাম কমার প্রধান কারণগুলি দেওয়া হল

Continues below advertisement

ডলারের শক্তিশালী অবস্থান : বিশ্ববাজারে মার্কিন ডলারের দাম বাড়ছে। সাধারণত ডলার শক্তিশালী হলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যায়।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি: মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে ক্রুড অয়েলের দাম বাড়ছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে, যা কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিকে সুদের হার বাড়াতে বাধ্য করছে।

সুদের হার কমার সম্ভাবনা কম: মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর বিষয়ে রক্ষণশীল অবস্থান নিয়েছে। সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সোনার বদলে ডলারে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হন।

মুনাফা লাভ (Profit Booking): সোনার দাম যখন ১.৫০ লক্ষ টাকার গণ্ডি পার করে, তখন বড় বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে লাভ তুলে নিতে শুরু করেন। বাজারে সোনার জোগান বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করে। 

সোনার দাম কত নীচে নামতে পারে ?মার্কেট এক্সপার্টদের মতে, আগামী দিনগুলোতে সোনার বাজারে মন্দাভাব বজায় থাকতে পারে:

সেক্টরবর্তমান/সাম্প্রতিক অবস্থাসম্ভাব্য লক্ষ্যমাত্রা
MCX (ভারত)₹১,৪৪,৮২৫ (প্রতি ১০ গ্রাম)₹১,২৭,০০০
COMEX (আন্তর্জাতিক)$৪,৫৭৪.৯০ (প্রতি আউন্স)$৪,২৫০

রাজ্যে সোনা রুপোর দাম যা হল ( ২৫ মার্চ, ২০২৬)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪৪৮৬
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৩৭৬০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩১৮১
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১৩০০
রুপো বার (999)১ কেজি২৪০৬০০

এসএস ওয়েলথস্ট্রিট (SS WealthStreet)-এর প্রতিষ্ঠাতা সুগন্ধা সচদেবার মতে, MCX-এ সোনার দাম ১.৭০ লক্ষ টাকার বাধা অতিক্রম করতে পারছে না। যদি দাম বর্তমান স্তরের নিচে থাকে, তবে এটি ধাপে ধাপে ১.৩৫ লক্ষ এবং শেষ পর্যন্ত ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে। এলকেপি সিকিউরিটিজের ভিপি যতিন ত্রিবেদী জানিয়েছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মুদ্রাস্ফীতির কারণে বাজার এখন বেশ অস্থির। ভবিষ্যতে সোনার দাম ১.৪০ লক্ষ থেকে ১.৪৭ লক্ষ টাকার মধ্যে ঘোরাফেরা করতে পারে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )