কলকাতা: সোনার, রুপোর দাম প্রতিদিনই কম বেশি হয়ে থাকে। যদিও বেশ কিছু ধরে কমছিল সোনার দাম। রুপোর দামও বেশ কিছুটা সস্তা হয়েছিল। তবে সপ্তাহান্তে বেশ কিছুটা বেড়েছিল। বছর শেষে অবশ্য দামে বিশাল কিছুটা হেরফের হয়নি। কিনতে গেলে খরচ কত হবে, দেখে নিন রেটচার্টে।  

কোনও শুভ অনুষ্ঠানে সোনা দেওয়ার রীতি রয়েছে বাঙালিদের মধ্যে। আর অনেকে আবার বিনিয়োগের জন্যও সোনা কেনেন। সোনার অলঙ্কার গড়ানোর জন্য সোনার দাম জানা খুবই জরুরি। একেক দিন একেক রকম থাকে দাম। এবিপি লাইভ বাংলায় দেখে নিন আজকের বাজারে বাংলার স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) কী দাম রেখেছে সোনার। দোকানদার ঠিক দাম বলছে কিনা তা যাচাই করে নিন।

আজকের সোনা-রুপোর দর (২৩ ডিসেম্বর, ২০২৪)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৮৫
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২১০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯০০
১৮ ক্যারেট১ গ্রাম৫৯১৫
রুপো (৯৯৯)১ কেজি৮৭,৮০০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের  সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।   

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) 

(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।) 

সোনার বিশুদ্ধতা 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।                                                                     

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।