Gold Rate: সোনার দাম এই কয়েকদিনে বেশ কয়েক হাজার টাকা সস্তা হয়েছে। এই সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার ১১ নভেম্বর থেকেই দাম কমেছে সোনার। পরপর ৫ দিনে হু হু করে কমেছে সোনার দাম (Gold Silver Price)। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই কমে গিয়েছে সোনার দাম। তবে আজ শুক্রবারে এসে দাম আবার খানিক বাড়তে দেখা গিয়েছে। সস্তায় সোনা কেনার সুযোগ ছিল গতকাল পর্যন্ত। আজ থেকে কি আবার দাম (Gold Rate Today) বাড়ার পালা শুরু ? বিয়ের মরশুমে দাম কি আবার কমবে আগামী সপ্তাহে ?  

সোমবারে সোনার দর (১১ নভেম্বর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৬৬৮
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭২৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৯৭৭
১৮ ক্যারেট১ গ্রাম৫৯৮১
রুপো (৯৯৯)১ কেজি৯১,১৮২

মঙ্গলবারে সোনার দর (১২ নভেম্বর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫৩২
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৫৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৫৪
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৭৫
রুপো (৯৯৯)১ কেজি৮৯,৫১৪

বুধবারে সোনার দর (১৩ নভেম্বর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৫১৩
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭১৪০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৮৩৬
১৮ ক্যারেট১ গ্রাম৫৮৬০
রুপো (৯৯৯)১ কেজি৯০,৬৫০

বৃহস্পতিবারের সোনার দর (১৪ নভেম্বর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৩৮২
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭০১৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৭১৭
১৮ ক্যারেট১ গ্রাম৫৭৫৭
রুপো (৯৯৯)১ কেজি৮৮,৪৯৫

ফলে বোঝাই যাচ্ছে ২৪ ক্যারাট সোনার দাম সোমবার যেখানে প্রতি গ্রামে ছিল ৭৬৬৮ টাকা, সেখানে ১৪ নভেম্বর বৃহস্পতিবার দাম এসে দাঁড়ায় ৭৩৮২ টাকায়। এক ধাক্কায় দশ গ্রামে প্রায় ৩ হাজার টাকা দাম কমে গিয়েছে সোনার। অন্যদিকে ২২ ক্যারাট ও ১৮ ক্যারাট সোনার দামও কমেছে অনেকটাই। তবে সোমবার রুপোর দাম কেজিতে যেখানে ছিল ৯১,১৮২ টাকা, সেখানে গতকাল লক্ষ্মীবারে দাম এসে দাঁড়ায় ৮৮,৪৯৫ টাকায়। রুপোর দামেও অনেক পতন এসেছে। তবে আজ শুক্রবার দাম আবার বাড়তে শুরু করেছে সোনা-রুপোর। এবার কি সস্তায় কেনা যাবে সোনা ? 

আজকের সোনার দর (১৫ নভেম্বর, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৭৪০৪
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭০৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৬৭৩৭
১৮ ক্যারেট১ গ্রাম৫৭৭৫
রুপো (৯৯৯)১ কেজি৮৯,২২৩

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Credit Card: বদলে গেল এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়ম, চার্জ কমাল ব্যাঙ্ক; কী কী বদল ?