সোনা মানে সঞ্চয়। সোনা মানে সোহাগা। সোনা মানে শুভ। সোনা মানে বিনিয়োগ। বাঙালির যা কিছু শুভ, তাই সোনা। তাই দাম যতই বাড়ুক না কেন, সোনা কেনার ঝোঁক থাকবেই। তাছাড়া বিয়ে বা শুভ অনুষ্ঠানে সোনা সবসময় লাগবেই। আজ ২০ ফেব্রুয়ারি, শুক্রবার। লক্ষ্মীবারের ঠিক আগেই কিছুটা কমেছিল সোনার দাম। শুক্রবার কলকাতায় প্রতি গ্রাম হলমার্ক সোনার গয়না দাম বাড়ল না কমল চলুন একবার দেখে নেওয়া যাক। 

Continues below advertisement
  • বুধবার  ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয় ১৫ হাজার ২০৩ টাকা । শুক্রবার দাম হল ১৫ হাজার ৩৮৩ টাকা। 
  • বুধবার ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম হয় ১৪ হাজার ৪৪৫ টাকা । শুক্রবার দাম হল ১৪ হাজার ৬১৫ টাকা।
  • বুধবার ২২ ক্যারেট সোনা বিক্রি করে দাম পাওয়া যাচ্ছিল ১৩ হাজার ৮৩৪ টাকা। শুক্রবার দাম হল ১৩ হাজার ৯৯৮ টাকা।
  • বুধবার ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ছিল ১১ হাজার ৮৬০ টাকা। শুক্রবার দাম হল পুরোপুরি ১২ হাজার টাকা।
  • বুধবার ১ কেজি রুপোর দাম হয় ২ লাখ ৪৩ হাজার ৪২২ টাকা। শুক্রবার দাম হল ২ লাখ ৪৭ হাজার ৮৭ টাকা।  

    নিশ্চিত ঝুঁকিহীন বিনিয়াগের মাধ্যম হিসাবে অনেকেই ভরসা রাখেন সোনার উপর । তবে মনে রাখবেন, এগুলো কেবলমাত্র সোনার দাম। গয়না কিনলে এর সঙ্গে যুক্ত হবে মেকিং চার্জ। পাশাপাশি এই মূল্যের উপর অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি প্রযোজ্য। আরেকটি বিষয় মনে রাখতেই হবে, সোনা কেনার সময় হলমার্ক অবশ্যই দেখে নেবেন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS)-এর জারি করা একটি চিহ্ন হল হলমার্ক। এই চিহ্ন সোনা ও রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা ও গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। তাই, সোনা কেনার আগে হলমার্ক পরীক্ষা করে নিন অবশ্যই।                               

    ভারতের মতো দেশে সোনা শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং পারিবারিক ঐতিহ্যের প্রতীক। বিয়ের মতো অনুষ্ঠানে সোনার গয়না অপরিহার্য বলে মনে করা হয়। এছাড়াও মনে করা হয় , সোনার গয়না পরবর্তীতে সহায়ক হতে পারে। 

    Continues below advertisement

    ডিসক্লেমার:  এখানে প্রদত্ত তথ্য স্বর্ণশিল্প বাঁচাও কমিটি থেকে প্রাপ্ত। সোনা ও রুপোর দাম বাড়া-কমা অনেকগুলি বিষয়ের উপর নির্ভরশীল। কেনার আগে অবশ্যই যথাযথভাবে সবকিছু যাচাই করুন।