সোনা মানেই শুভ। বাঙালির ভালকিছুর সঙ্গে জড়িয়ে আছে সোনা। আগামী বৈশাখে ফের শুরু বিয়ের মরশুম। তার জন্য সোনা কেনার তো সময় এখনই। সেই সঙ্গে সোনা তো বিনিয়োগের নিশ্চিত ভরসা। 

Continues below advertisement

সোনা রুপোর দাম শুক্রবার যা হল ( ২০ জানুয়ারি, ২০২৬)

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৪৮৮০
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৪১৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩৫৪০
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১৬০৫
রুপো বার (999)১ কেজি২৪২৫২১

সোনা রুপোর দাম বৃহস্পতি বার যা হল ( ১৯ জানুয়ারি, ২০২৬)

Continues below advertisement
সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম১৫২০৩
২২ ক্যারেট [916] (কিনতে গেলে)১ গ্রাম১৪৪৪৫ 
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম১৩৮৩৪
১৮ ক্যারেট [750] (কিনতে গেলে)১ গ্রাম১১৮৬০
রুপো বার (999)১ কেজি২৪৫৫৫৬

৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে উপরের দাম । অর্থাৎ কিনতে গেলে বা বিক্রি করতে গেলে ৩ শতাংশ জিএসটিও মূল দামের সঙ্গে যুক্ত হবে। তথ্যসূত্র - SSBC               

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

  ১. হলমার্ক (Hallmark) চেক করুন - সোনা কেনার সময় অবশ্যই BIS হলমার্ক আছে কিনা দেখবেন।এটি প্রমাণ করে যে সোনার বিশুদ্ধতা সরকার দ্বারা যাচাই করা হয়েছে।

  ২. ক্যারেট (Karat) বুঝে কিনুন - সোনার বিশুদ্ধতা ক্যারেট দিয়ে মাপা হয়:

24 ক্যারেট → সবচেয়ে বিশুদ্ধ (৯৯.৯%)

22 ক্যারেট → গয়নার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত

18 ক্যারেট → কম বিশুদ্ধ, কিন্তু বেশি টেকসই

 গয়নার জন্য সাধারণত ২২ ক্যারেটই ভালো।

  ৩. দাম যাচাই করুন

সোনার দাম প্রতিদিন পরিবর্তিত হয়।কেনার আগে সেদিনের বাজার দর জেনে নিন।

 ৪. মেকিং চার্জ (Making Charge)

গয়না বানানোর জন্য আলাদা চার্জ নেওয়া হয়। এটি দোকানভেদে আলাদা হয়, তাই তুলনা করে কিনুন। ৫. বিল/রসিদ নিন

সবসময় সঠিক বিল নিন। এতে থাকবে:সোনার ওজন, ক্যারেট, দাম, মেকিং চার্জ, ভবিষ্যতে বিক্রি বা এক্সচেঞ্জে কাজে লাগবে।

 ৬. বিশ্বস্ত দোকান থেকে কিনুন

বিশ্বস্ত ও পরিচিত জুয়েলারি দোকান থেকে কিনুন। তাহলে প্রতারণার সম্ভাবনা কম থাকে।

 ৭. ওজন যাচাই করুন - দোকানে সোনার ওজন আপনার সামনে মাপতে বলুন।

 ৮. এক্সচেঞ্জ/বাইব্যাক পলিসি জানুন - অনেক দোকান পুরনো সোনা বদলে নতুন দেয়।

  ডিসক্লেমার : সোনার দাম সম্পর্কে খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন। গ্রাহকদের পরামর্শ দিতে এই প্রতিবেদন। সিদ্ধান্ত একান্তই গ্রাহকের নিজের।