Gold Rate: সপ্তাহের শুরুতেই সোনার দামে স্বস্তি পেলেন গ্রাহকরা। গত সপ্তাহে শনিবারের তুলনায় আজ দাম বেশ খানিকটা কমে গিয়েছে বাজারে। যে হারে হু হু করে বাড়ছিল সোনার দাম, তাঁর থেকে খানিক রেহাই মিলল বলা চলে। বিয়ের মরশুমে এই কম দামের সুযোগে সোনা কিনতে চান ? তাহলে এক ঝলকে দেখে নিন আজকের বাজারে রাজ্যজুড়ে কত চলছে সোনার দাম।

সোনা কেনার দরকার পড়ে বিভিন্ন অনুষ্ঠানে

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনা (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা। 

সোমবারের বাজারে কত হল সোনার দাম

আজ ২২ এপ্রিল সোমবার দাম কী হল সোনার (Gold Rate Today)? শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম কমে গিয়েছে। আজ গ্রাম প্রতি সোনার দাম কমে হয়েছে ৭২৯৩ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৭০৪৫ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৬৩৭ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৮০৫ টাকা। রুপোর দাম আজ কিছুটা বেড়েছে। আজকের রুপোর দাম ৮২,০৯১ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (২২ এপ্রিল, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৭২৯৩
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৭০৪৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬৬৩৭
১৮ ক্যারেট ১ গ্রাম৫৮০৫

 

রুপো (৯৯৯)১ কেজি৮২,০৯১

 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: Apple Jobs: ৫ লক্ষ চাকরি, ভারতে অ্যাপলের বড় পরিকল্পনা, কারা পাবেন সুযোগ ?