Gold Rate: সপ্তাহের শুরুতেই ফের বাড়ল সোনার দাম, না আজ কেনার জন্য ভাল দিন ? জেনে নিন , কী বলছে রাজ্যের সোনার রেট ।

Gold Rate today: দোকানে যাওয়ার আগে দেখুন

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকের সোনার দর (১১ মার্চ, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৫৪৪
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৩২২
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৫৯৫৫
১৮ ক্যারেট ১ গ্রাম৫২০৯

Gold Price Today:

রুপো (৯৯৯)১ কেজি৭৩১৪০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

গত কয়েকদিন ধরেই বেড়ে চলেছে সোনার রেট । সেই ক্ষেত্রে রাজ্যে আজ সোনার দাম কিছুটা কম হলেও কিনতে গলে লাভবান হবেন গ্রাহকরা। কারণ বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার দাম চলতি বছরেই ৭০,০০০ টাকা ছাড়িয়ে যেতে পারে।

Best Stocks To Buy: এই ১৪ টি স্টক দেবে সেরা রিটার্ন, কবের মধ্যে জানেন ?