Gold Rate: গত সপ্তাহের শেষ দিকে খানিক দাম কমতে দেখা গিয়েছিল সোনার (Gold Rate Today)। স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা। এবার দোলের পরে ফের দাম কমল সোনার। আরও খানিক সস্তা হল সোনা। আজ কিনলে কতটা সস্তায় পাবেন সোনা ? দেখে নিন রেটচার্ট।

সোনার দামে কত হেরফের 

গত সপ্তাহের শুরুতে সোমবার দাম খানিক কমতে দেখা গিয়েছিল সোনার। তবে সেই সোমবার সন্ধেয় ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। মঙ্গলবারের বাজারে আবার সাধ্যের মধ্যে ফিরে আসে সোনার দাম। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার ২০ মার্চ সোনার দাম অনেকটাই লাফিয়ে বেড়ে গিয়েছে। তাঁর থেকেও বৃহস্পতিবার লাফ দিয়েছে সোনার দাম। অবিশ্বাস্য লাফ। এবার তবে সাধ্যের বাইরেই চলে গেল সোনা ? কিন্তু শুক্রবারে এসে দাম কিছুটা সাধ্যের মধ্যে এসেছে। তাঁর তুলনায় ২৩ মার্চ শনিবার সপ্তাহান্তে ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। ২৪ ক্যারাট সোনার দাম শুক্রবারের তুলনায় প্রতি গ্রামে ৭ টাকা বেড়েছে। গহনার সোনা ২২ ক্যারাটের দাম প্রতি গ্রামে ১৩ টাকা বেড়ে হয়েছিল ৬৩৮৮ টাকা। অন্যদিকে রুপোর দামও বেড়ে গিয়েছে অবিশ্বাস্যভাবে। রুপোর দাম ছিল গত শনিবার কেজিতে ৭৩৬৪৭ টাকা। 

আজকের দামে কত বদল

আজ ২৬ মার্চ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে দাম কমল সোনার। শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম কমেছে গ্রাম প্রতি ৬ টাকা কমে হয়েছে ৬৫৯৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম প্রতি গ্রামে ৮ টাকা কমে হয়েছে ৬৩৭৫ টাকা। রুপোর দাম আজ কেজিতে অনেকটাই বেড়েছে। আজকের রুপোর দাম ৭৩৮৮১ টাকা প্রতি কেজিতে। 

আজকের সোনার দর (২৬ মার্চ, ২০২৪):

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম৬৫৯৯
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৬৩৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম৬০০৫
১৮ ক্যারেট ১ গ্রাম৫২৫৩

 

রুপো (৯৯৯)১ কেজি৭৩৮৮১

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আরও পড়ুন: SRM Contractors IPO এল বাজারে,কত জিএমপি, আবেদন করবেন নাকি ?