Gold Silver Rate Today: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে বাড়ছে উত্তেজনা। আর এই আবহে এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছিল সোনার দাম। গতকালের থেকে আজ আরও কমল (Gold Silver Price) সোনার দাম। এবার অনেক সস্তায় সোনা কেনার সুযোগ রয়েছে আপনার। আজ শনিবার ১০ মে সপ্তাহান্তে সোনা কিনতে কত খরচ হবে আপনার ? দেখে নিন নতুন রেটচার্ট। 

সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম (Gold Price Today) বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

আজকের সোনার দাম (১০ মে ২০২৫)                  

সোনাওজনদাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)১ গ্রাম৯৬৫০
২২ ক্যারেট (কিনতে গেলে)১ গ্রাম৯১৭০
২২ ক্যারেট (বেচতে গেলে)১ গ্রাম৮৭৮১
১৮ ক্যারেট১ গ্রাম৭৫৩০
রুপো (৯৯৯)১ কেজি৯৬,৫৫১

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:                

সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।