Silver Import New Rule : সোনার পর এবার রুপো আমদানিতেও (Silver Import) বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। কিছু নির্দিষ্ট রুপোর বারের আমাদানিতে (Silver Bar Imports) বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে এই নতুন নিয়ম কার্যকর করা হল। এরফলে কাদের ওপর প্রভাব পড়বে ? 

Continues below advertisement

ফ্রি বিভাগ থেকে রেস্ট্রিক্টেড তালিকায় রুপোআজই বাণিজ্য মন্ত্রকের এই নতুন নিয়মের নির্দেশিকা সামনে এসেছে। যার মধ্যে সংশোধিত আমদানি নীতি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রকয়। এখন থেকে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর বার আমদানির ক্ষেত্রে আর ছাড় পাওয়া যাবে না। অতীতেত এটি “ফ্রি” বা বিনামূল্যের ক্যাটাগরিতে থাকলেও, এখন তা “রেস্ট্রিক্টেড” বা সংরক্ষিত ক্যাটাগরিতে যোগ করা হয়েছে।

এবার থেকে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপোর বার বিদেশ থেকে ভারতে আমদানি করতে গেলে সরকারের কাছ থেকে আগাম বিশেষ অনুমতি নিতে হবে। এর পাশাপাশি অন্যান্য নির্দিষ্ট কিছু রুপোর বারকেও এই সংরক্ষিত তালিকায় আনা হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হল, দেশে রুপো আমদানির ওপর কড়া নজরদারি চালানো ও নিয়ন্ত্রণ সুনিশ্চিত করা।

Continues below advertisement

আগে সোনা আমদানির ক্ষেত্রেও নেওয়া হয়েছেতবে শুধু রুপো নয়, সম্প্রতি সোনা আমদানির ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে। 

এবার সোনার ক্ষেত্রে ১০০ কেজির ঊর্ধ্বসীমা : এবার থেকে অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ওপর সর্বোচ্চ ১০০ কেজির সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই স্কিমের আওতায় গয়না রফতানিকারক শুল্ক ছাড়াই কাঁচামাল আমদানি করতে পারতেন। আগে এতে কোনও ঊর্ধ্বসীমা ছিল না।

সরকার শুরু করল কড়া নজরদারি: এই স্কিমের অপব্যবহার রুখতে লাইসেন্স দেওয়া ও তা মনিটর করার প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

একধাক্কায় বাড়ল আমদানি শুল্ক চলমান ভূ-রাজনৈতিক সংকট ও যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের আমদানি বিল ক্রমাগত আকাশছোঁয়া হচ্ছে। দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রার ভাণ্ডার রক্ষা করতে এবং অপ্রয়োজনীয় আমদানি কমাতে মোদি সরকার সোনা ও রুপোর ওপর আমদানি শুল্ক একধাক্কায় অনেকটাই বৃদ্ধি করেছে।

সোনা ও রুপো: গত ১৩ মে থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে একলাফে ১৫ শতাংশ করা হয়েছে।

প্লাটিনাম: প্লাটিনামের ওপর আমদানি শুল্ক ৬.৪ শতাংশ থেকে বাড়িয়ে ১৫.৪ শতাংশ করা হয়েছে।

অন্যান্য পণ্য: সোনা-রুপোর কয়েন ও দোরের মতো অন্যান্য পণ্যের ওপরও কর কাঠামোয় একই ধরনের পরিবর্তন আনা হয়েছে।

স্বদেশি ও সাশ্রয়ের বার্তা প্রধানমন্ত্রীরসম্প্রতি সোনা ও রুপো আমদানির ওপর বড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের আমজনতার প্রতি অপ্রয়োজনীয় সোনা বা মূল্যবান ধাতু কেনা কমানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারের তরফে বিভিন্ন ব্যয়সংকোচন নীতি নেওয়ার কথা বলা হয়েছিল, যাতে জরুরি বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাওয়া আটকানো যায়। সরকারের এই সর্বশেষ পদক্ষেপ সেই লক্ষ্যপূরণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন? জেনে নিন কীভাবে সাজাবেন আপনার বিনিয়োগের সঠিক ব্লুপ্রিন্ট