কলকাতা: ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। নবমবারের জন্য বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। সেই বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'ডানকুনি থেকে সুরাত-আরেকটি ফ্রেট করিডর হবে। বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডর। মুম্বই-পুণে, পুণে-হায়দরাবাদ, হায়দরাবাদ-বেঙ্গালুরু। হায়দরাবাদ-চেন্নাই, দিল্লি-বারাণসী, বারাণসী-শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর। মুম্বই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি-৭টি হাই স্পিড রেল করিডর', হাইস্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়ছে শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর। 

Continues below advertisement

এছাড়াও, '২২টি নতুন জলপথের জন্য ২০ হাজার কোটি টাকা। পারাদ্বীপ থেকে কলিঙ্গনগর পর্যন্ত আরেকটি ফ্রেট করিডর। কন্টেনার তৈরির জন্য আরও ১০ হাজার কোটি টাকা বরাদ্দ। ছোট শহরের পরিকাঠামো উন্নয়নে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ। ৫ লক্ষের বেশি লোক থাকে, এমন ছোট শহরে বিশেষ নজর'। 

এছাড়াও পর্যটন উন্নত করতে, 'উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরে মাউন্টেন ট্রেন। অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু সীমানায় পুলিকট হ্রদে বার্ড ওয়াচিং ট্রেন'- এর কথা ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। 

Continues below advertisement

অর্থমন্ত্রী বলেছেন, সরকার বিকশিত ভারতের জন্য ব্যাঙ্কিং খাতের ওপর একটি উচ্চ-পর্যায়ের কমিটিও গঠন করবে। এই কমিটি সমগ্র ব্যাঙ্কিং ব্যবস্থা পর্যালোচনা করবে এবং ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়কে সমর্থন করার জন্য প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেবে। একইসঙ্গে, এটি আর্থিক স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিকরণ এবং গ্রাহকদের সুরক্ষার উপর মনোযোগ দেবে এই কমিটি।

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমণ উল্লেখ করেন যে, এর লক্ষ্য হল ভারতের পরিবর্তিত অর্থনৈতিক অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে নিয়মগুলোকে আরও আধুনিক এবং ব্যবহারকারী-বান্ধব করে তোলা।