Iran US War : বিরোধীরা পেল যোগ্য জবাব, মোদি (PM Modi) সরকারের কূটনীতির বড় জয় ! নয়াদিল্লির আলোচনার ফল পেল দেশবাসী। ভারতের জন্য খুলে গেল হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ইরান জানিয়ে দিল, বন্ধু দেশের জন্য খোলা থাকবে তাদের দরজা (Hormuz Opens For India)। 

Continues below advertisement

কোথায়, কী জানিয়েছে ইরানইরানের সরকারি টিভিতে এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। পাঁচ বন্ধু দেশের জন্য এটি খোলা রয়েছে। এর মধ্যেই নাম রয়েছে ভারতের। অন্য দেশগুলির মধ্যে রয়েছে- রাশিয়া , চিন, পাকিস্তান, ইরাক। পশ্চিম এশিয়ার যুদ্ধের মাঝেই প্রণালী বন্ধ করার হুমকি দেয় ইরান। এরপর একে একে নানা দেশের জ্বালানি ভর্তি জাহাজে হামলা করা হয়। যদিও তেহরান জানিয়েছে, এই পাঁচ দেশের জাহাজের যাত্রাপথ বন্ধ করেনি তারা।

কী কারণে হরমুজ খুলে দিল ইরানঅন্য দেশগুলির সঙ্গে যখন খারাপ সম্পর্ক, তখন নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে তেহরান। হরমুজ প্রসঙ্গে ইরানের বিদেশমন্ত্রী বলেছেন, 'বহু জাহাজের মালিক ও দেশের তরফে হরমুজ খোলার জন্য তাদের কাছে অনুরোধ করা হয়েছে। ওই নির্দিষ্ট প্রণালী দিয়ে যাতে তাদের জাহাজ সুরক্ষিতভাবে পার হতে পারে, তা নিশ্চিত করতে আবেদন করা হয়েছে ইরানকে। এরমধ্যে কিছু দেশকে আমরা বন্ধু বলে ছাড় দিয়েছি। বাকি অন্য় দেশগুলিকে ছাড় দেওয়ার পিছনে অন্য কারণ রয়েছে। আমাদের সৈন্যবাহিনী এই নির্দিষ্ট দেশগুলির জাহাজকে নিরাপদে সঠিক ঠিকানায় পৌঁছে দিচ্ছে।'

Continues below advertisement

বাংলাদেশও পাচ্ছে ছাড়

ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, 'আপনারা নিশ্চয় খবরে দেখেছেন, বিগত কিছু রাতের মধ্যে চিন, রাশিয়, পাকিস্তান, ইরাক ও ভারতের দুটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে নিরাপদ জলসীমায় পৌঁছে গিয়েছে। এমনকী এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এই দেশগুলি আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে বলেই এতকিছু সম্ভব হয়েছে। ভবিষ্যতে যুদ্ধের পরও আমরা এই যোগাযোগ রেখে কাজ করব।' 

কাদের ছাড় দেবে না ইরান

তেহরানের তরফে জানানো হয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ছাড়াও যেসব মধ্য় প্রাচ্যের দেশগুলি যুদ্ধের আবহ বজায় রাখতে চাইছে তাদের জাহাজ হরমুজে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইরান বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, "এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি রয়েছে তাদের আশেপাশে। তাই শত্রু দেশগুলিকে হরুমজে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বন্ধু দেশগুলির ক্ষেত্রে কোনও সমস্যা নেই। "