MetaLayoffs:মেটারছাঁটাই কর্মীদের খোলা প্রস্তাব দিলেন এক ভারতীয়উদ্যোগপতি। সান ফ্রান্সিসকোস্মলটেস্টএআই সম্প্রতি মেটা প্ল্যাটফর্মের এআই বিভাগের প্রায় ৬০০ জন কর্মী ছাঁটাইয়ের পর চাকরির প্রস্তাব দিয়েছে। ভারতীয়বংশোদ্ভূত কোম্পানির প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথসোশ্যালমিডিয়ায়জানিয়েছেন, প্রাক্তন মেটা কর্মীরা স্টার্টআপেরস্পিচএআইটিমে পদের জন্য আবেদন করতে পারেন। এই কর্মীদের সরাসরি বেসস্য়ালারি $২০০,০০০ থেকে $৬০০,০০০ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে পাওয়া যাবে ইক্যুইটি।
কী যোগ্যতা লাগবে প্রার্থীদের
প্রার্থীদেরস্পিচভ্যালুয়েশন, স্পিচজেনারেশন, ফুল-ডুপ্লেক্সস্পিচ-টু-স্পিচ সিস্টেমে দক্ষ হতে হবে। কামাথ বলেছেন, এই ক্ষেত্রে প্রার্থীদের "খুব স্মার্ট" হতে হবে। কারণ এই পদগুলি খুবই প্রতিযোগিতামূলক প্রকৃতির।
ছাঁটাই বেড়েই চলেছে মেটায়
মেটা তাদের ফান্ডামেন্টালএআই রিসার্চ (FAIR) ইউনিট, এআই প্রোডাক্ট টিম ও ইনফ্রাস্ট্রাকচারইউনিটগুলিতে কর্মী আরও কমিয়ে আনার জন্য চাপ দিচ্ছে। যার মধ্যে এই অফারটিছাঁটাই কর্মীদের জন্য বড় অফার হিসাবেই দেখছেন চাকরিপ্রার্থীরা। ওপেনএআই ও অ্যাপলের থেকে চ্যালেঞ্জ পাচ্ছে মেটা। যে কারণে মেটারসিইও মার্ক জুকারবার্গের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছেন। যদিও কোম্পানির অভিজাত টিবিডি ল্যাবটি এখনও অক্ষত রয়েছে। শোনমা যাচ্ছে, মেটার কিছু ছাঁটাই কর্মচারীকে ভিতর থেকেই পুনর্নিয়োগ করা হতে পারে। যার মধ্যে ২১ নভেম্বর পর্যন্ত কমপক্ষে ১৬ সপ্তাহের বেতন দেওয়া হবে।
