Jio Mobile Recharge: বার বার রিচার্জ করতে সমস্যা হলে আপনার জন্য সাশ্রয়ী হতে পারে জিও-র এই নির্দিষ্ট রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan)। এখানে আপনি দিনে ২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ছাড়াও পাবেন আরও অনেক সুবিধা। সবথেকে বড় বিষয় এই প্ল্যান আপনাকে দিচ্ছে, ৮৪ দিনের ভ্য়ালিডিটি। জেনে নিন, ঠিক কত খরচ করলে আপনি এই প্ল্য়ানের সুবিধা পাবেন।
কত টাকার রিচার্জ, আপনি পাবেন কী কী সুবিধাআপনি প্রতি মাসের রিচার্জের ঝঞ্ঝাট পোহাতে না চাইলে এই রিচার্জ আপনার কাজে লাগবে। কারণ এতে কোম্পানি দিচ্ছে ৮৪ দিনের দীর্ঘ সময়ের ভ্য়ালিডিটি। আপনি এতে পাবেনপ্রতিদিন ২ জিবি করে ডেটা। সব মিলিয়ে ১৬৮ জিবি ডেটা পাবেন গ্রাহক। যার অর্থ আপনি সহজেই ডেটা ব্রাউজিং থেকে ইন্টারনেটে ভিডিয়ো ছাড়াও সোশ্য়াল মিডিয়ায় যোগাযোগ রাখতে পারবেন। এ ছাড়াও রয়েছে ১০০ টাকা করে SMS। এখানে থাকছে সারা দেশে যতখুশি তত কলের সুবিধা , ন্যাশনাল রোমিং।
এতে থাকেছে OTT প্লাটফর্মের সুবিধাএই প্যাকে আপনি কেবল যতখুশি কল ও ডেটার সুবিধা পাবেন না, এর পাশেও থাকছে OTT প্লাটফর্মের সুবিধা। যেখানে তিন মাসের জিওহটস্টার সাবক্রিপশন পাচ্ছেন গ্রাহক। এতে আপনি পাবেন সিনেমা, ওয়েব সিরিজ থেকে লাইভ ক্রিকেট ম্যাচ দেখার সুবিধা। এ ছাড়াও রয়েছে জিও টিভি , জিও ক্লাউডের পরিষেবা। আপনার ফোন যদি ৫জি হয়, তাহলে দ্রুত ইন্টারনেট পরিষেবার সুবিধা পাবেন এতে।
কাদের জন্য এই বিশেষ প্ল্যান কোম্পানিরমূলত, যারা নিত্যদিন ভিডিয়ো কল, সারাদিন ওয়েব সার্ভিং ও সোশ্য়াল মিডিয়ায় সক্রিয় থাকেন, তাদের কথা ভেবেই এই প্ল্যান এনেছে জিও। OTT প্লাটফর্মের সুবিধা থাকায় সহজেই ওয়েব সিরিজ সিনেমা দেখা যায় এতে। একবার এই প্ল্যান নিলে ৮৪ দিন রিচার্জ করতে হবে না আপনাকে।
অতিরিক্ত ডেটার প্রয়োজনে রয়েছে বিশেষ প্যাকএর বাইরেও যদি আপনার আরও ডেটার প্রয়োজন হয়, তবে আপনি ১৪৯ টাকার 'ক্রিকেট ডেটা প্যাক'-টিও বেছে নিতে পারেন। এই প্যাকটিতে ৩০ দিনের জন্য ১০ জিবি অতিরিক্ত ডেটা এবং ৩ মাসের জন্য JioHotstar ব্যবহারের সুবিধা পাওয়া যায়। বিশেষ করে ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি চমৎকার বিকল্প হতে পারে।
প্ল্যানটি কি আপনার জন্য উপযুক্ত ?সব মিলিয়ে ৯৪৯ টাকার এই প্ল্যানটি হল একটি 'অল-ইন-ওয়ান' প্যাকেজ। কলিং সুবিধা, পর্যাপ্ত ডেটা, OTT সুবিধা ও 5G ব্যবহারের সুযোগ রয়েছে এখানে। আপনি যদি এমন একটি প্ল্যান চান যা দীর্ঘ সময় ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে, তবে এই বিকল্পটি অবশ্যই আপনার পছন্দের তালিকায় থাকা উচিত।
Airtel-এর ৮৪ দিনের প্ল্যানAirtel তাদের অন্যতম জনপ্রিয় একটি রিচার্জ প্ল্যানের দাম সামান্য পরিবর্তন করেছে। আগে এই প্ল্যানটির মূল্য ছিল ৮৫৯ টাকা, এখন তা বাড়িয়ে ৮৯৯ টাকা করা হয়েছে। কোম্পানি এই মূল্যবৃদ্ধির কোনও আনুষ্ঠানিক কারণ জানায়নি; তবে ধারণা করা হচ্ছে, ব্যবহারকারী প্রতি গড় আয় (ARPU) বৃদ্ধির লক্ষ্যেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
