Stock Market Update : ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War) মাঝে নতুন করে চিন্তা বাড়িয়েছে তেলের দাম (Crude Oil Price)। সেই ক্ষেত্রে ভারতেও এর প্রভাব পড়েছে। তাই নতুন করে রান্নার গ্যাসের (Cooking Gas) দাম নিয়ে বাড়ছে চিন্তা। যে কারণে কর্পোরেট জগতও এই বিষয়ে সতর্ক হয়েছে। এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কোম্পানি। 

Continues below advertisement

HCLTech নিয়েছে এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতির অস্থিরতা আর রান্নার গ্যাসের তীব্র সংকটে এবার নাজেহাল ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্র। চেন্নাইয়ে এইচসিএল টেক (HCLTech) তাদের কর্মীদের জন্য ১২ এবং ১৩ মার্চ ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মূলত অফিসের ক্যাফেটেরিয়াগুলিতে রান্নার গ্যাসের জোগান না থাকায় এই নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

কেন এই সিদ্ধান্ত ?সূত্রের খবর, বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের তীব্র ঘাটতির কারণে এইচসিএল টেকের অফিসের খাবার সরবরাহকারীরা পরিষেবা দিতে পারছেন না। কর্মীদের খাবারের সমস্যা এড়াতেই দু’দিনের জন্য এই রিমোট ওয়ার্কের সুবিধা দেওয়া হয়েছে। শুধু এইচসিএল নয়, সংকটের আঁচ লেগেছে ইনফোসিসেও (Infosys)। বেঙ্গালুরু ও চেন্নাইয়ের অফিসগুলিতে ইনফোসিস কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, ক্যাফেটেরিয়ায় পদের সংখ্যা কমানো হয়েছে এবং লাইভ কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। এমনকি কর্মীদের বাড়ি থেকে খাবার আনার পরামর্শও দেওয়া হয়েছে।  

Continues below advertisement

বিশ্বযুদ্ধের দামামা ও ভারতীয় বাজারে প্রভাবএই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতি। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের ‘ডমিনো এফেক্ট’ বা চেইন রিঅ্যাকশন এখন মালুম হচ্ছে ভারতের কর্পোরেট মহলে।

গ্যাসের মূল্যবৃদ্ধি: এক ধাক্কায় ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম বেড়েছে ৬০ টাকা এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ১৪৪ টাকা।

নিয়োগে ভাটা: গ্লোবাল সার্চ ফার্মগুলির মতে, মধ্যপ্রাচ্যে ব্যবসা থাকা সংস্থাগুলি বর্তমানে উচ্চপদস্থ আধিকারিক নিয়োগ স্থগিত রাখছে।

বোনাসে কোপ: জ্বালানি, আবাসন এবং লজিস্টিকস খাতের ব্যবসায় মন্দার আশঙ্কায় কর্মীদের বোনাস বা ইনক্রিমেন্টও চাপের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দুশ্চিন্তায় প্রবাসী ভারতীয়রাবর্তমানে জিসিসি (GCC) দেশগুলোতে প্রায় ৯০ লক্ষেরও বেশি ভারতীয় কর্মরত। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে তাঁদের নিরাপত্তা এবং কর্মসংস্থান নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অনেক ভারতীয় সংস্থা ইতিমধ্য়েই ‘ওয়ার রুম’ তৈরি করে কর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল মেনে চলার নির্দেশ দিচ্ছে।

একনজরে বর্তমান পরিস্থিতি:| কোম্পানি | মোট কর্মী সংখ্যা | বর্তমান পরিস্থিতি || HCLTech | ২,২৬,৩৭৯ | চেন্নাইয়ে ২ দিনের জন্য ওয়ার্ক ফ্রম হোম। || Infosys | ৩,৩৭,০৩৪ | ক্যাফেটেরিয়ায় মেনু কাটছাঁট, বাড়ি থেকে খাবার আনার পরামর্শ। |