কলকাতা : পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মোদি সরকারের আমলে ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে কেন্দ্রীয় বাজেট পেশ করার নতুন নিয়ম চালু হওয়ার পর এবারই প্রথম রবিবার পেশ হবে কেন্দ্রীয় বাজেট। আর বাজেটের আগে উল্লেখযোগ্যভাবে বাড়ল রান্নার গ্যাসের দাম।
কত দামে পাবেন?
১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ল। তবে, গার্হস্থ্য বা ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি । বাড়িতে ব্যবহার করার জন্য সিলিন্ডারের দাম শেষ বেড়েছিল ৮ এপ্রিল, ২০২৫ । সেই দামেই এখনও পাওয়া যাচ্ছে বাড়ির রান্নার গ্যাস।
কারা প্রভাবিত হবেন?
বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারগুলি হোটেল, রেস্তোরাঁ, রাস্তার ধারের খাবারের দোকান (ধাবা) এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। তাই সেই সব বড় ও ছোট ব্যবসায়ীরা এই মূল্যবৃদ্ধিতে প্রাভাবিত হবে।
কোন শহরে কত দাম ?
ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হবে ১,৭৪০.৫০ টাকা। মুম্বইতে সংশোধিত দাম ১,৬৯২ টাকা। কলকাতায় দাম বেড়ে ১,৮৪৪.৫০ টাকায় পৌঁছল। চেন্নাইতে এখন দাম দাঁড়াল ১,৮৯৯.৫০ টাকা।
রান্নার গ্যাসের দাম প্রতি মাসেই পরিবর্তিত হয়। মাসের একেবারে শুরুতেই দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দামের নিরিখে দেশের বাজারে এলপিজি সিলিন্ডার ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। আজ বাজেট বলে নয়, মাসের এই প্রথম দিনেই নতুন দাম লাগু হয় । ফেব্রুয়ারির শুরুতেই আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ায়, রান্নার গ্যাসের দামও বাড়ল। তবে এতে প্রাভাবিত হবেন ব্যবসায়ীরাই। কারণ ১৯ কেজির সিলিন্ডার ব্যবসায়ীরাই ব্যবহার করেন। গেরস্থালিতে এই ওজনের সিলিন্ডার ব্যবহার হয় না।
গৃহস্থালির জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে ৮ এপ্রিল এই সিলিন্ডারের দাম সংশোধিত হয়েছিল। বর্তমানে, বিভিন্ন শহরে ১৪ কেজির ঘরোয়া সিলিন্ডার এই দামে পাওয়া যায়। দিল্লি: ৮৫৩ টাকাকলকাতা: ৮৭৯ টাকামুম্বাই: ৮৫২.৫০ টাকাচেন্নাই: ৮৬৮.৫০ টাকালখনউ: ৮৯০.৫০ টাকাআহমেদাবাদ: ৮৬০ টাকা হায়দ্রাবাদ: ৯০৫ টাকাবারাণসী: ৯১৬.৫০ টাকা পাটনা: ৯৫১ টাকা
