ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেছে।  মার্চ মাস (২০২৬) শুরু। একটা অর্থবর্ষ শেষ হতে চলেছে। ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজি-র  নতুন দাম। মার্চে সিলিন্ডারের দামে এল বড় পরিবর্তন। মার্চে সিলিন্ডারের দাম প্রতিটি পরিবার এবং প্রতিটি পকেটের উপর প্রভাব ফেলবে। মার্চে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। সেই সঙ্গে  বিমান জ্বালানির দামও বাড়ানো হয়েছে। তাছাড়া,মার্চ থেকে ভারতীয় রেলওয়ের সাথে সম্পর্কিত নিয়মও বদলাচ্ছে।                    

Continues below advertisement

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি            

তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে । ২০২৬ সালের ১ মার্চেও পরিবর্তন হল গ্যাসের দাম। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৮ টাকা বাড়ানো হয়েছে। অন্যান্য মেট্রো সিটিতে ৩১ টাকা বাড়ানো হয়েছে। এর আগে, গত মাসের শুরুতে, ১ ফেব্রুয়ারি, বাজেটের দিন, সারা দেশে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয় ।  ৫০ টাকা করে সিলিন্ডারের দাম বাড়ে। আবারও মুদ্রাস্ফীতির ধাক্কা লেগেছে এলপিজি সিলিন্ডারের দামে।             

Continues below advertisement

কোন শহরে কত হল দাম ?                     ১ মার্চ থেকে এক ধাক্কায় ৩১ টাকা বেড়েছে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারে। রবিবার থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম (Kolkata gas new price)। এর জেরে  হোটেল , রেস্তরাঁ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাসের খরচ বাড়বে । ১৪ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। অমেক দিন ধরেই ৮৭৯ টাকায় স্থির রয়েছে গ্যাসের দাম। 

দিল্লিতে, ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা বেড়েছে। এখন পাবেন ১,৭৬৮.৫ টাকা দামে। ফেব্রুয়ারিতে ছিল ১,৭৪০.৫ ০ টাকা। মেট্রো সিটিগুলির মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দাম বেড়েছে, যেখানে প্রতি সিলিন্ডারের দাম ৩১ টাকা বেড়ে ১,৮৪৪.৫ টাকা থেকে বেড়ে ১,৮৭৫.৫ টাকা হয়েছে।

মুম্বইতেও উল্লেখযোগ্যভাবে দাম বৃদ্ধি পেয়েছে। ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন ১,৭২০.৫ টাকা, যা গত মাসের ১,৬৯২ টাকা থেকে ২৮.৫ টাকা বেশি। চেন্নাইতে, প্রতি সিলিন্ডারের দাম ২৯.৫ টাকা বাড়িয়ে ১,৯২৯ টাকা করা হয়েছে, যা ফেব্রুয়ারিতে ১,৮৯৯.৫ টাকা ছিল।