Multibagger Stock :  শেয়ার বাজার (Stock Market) মানেই ঝুঁকির খেলা, কিন্তু সঠিক সময়ে সঠিক শেয়ারে (Share Market) বাজি ধরলে যে কপাল খুলে যেতে পারে, তার টাটকা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি (Lloyds Metals & Energy)। মাত্র পাঁচ বছরের ব্যবধানে এই মাল্টিব্যাগার পেনি স্টকটি বিনিয়োগকারীদের যে রিটার্ন দিয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ তাবড় বিনিয়োগ বিশেষজ্ঞদেরও।

Continues below advertisement

১ লক্ষ টাকা এখন ১ কোটি ৯ লক্ষ !২০২১ সালের মার্চ মাসে এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল মাত্র ১১ টাকা। আর ২০২৬-এর শুরুতে সেই শেয়ারই লেনদেন হচ্ছে প্রায় ১২০৫ টাকায়। অর্থাৎ গত পাঁচ বছরে এই স্টকের দাম বেড়েছে প্রায় ১০,৮৫৪%। সহজ হিসেব বলছে, পাঁচ বছর আগে কোনও বিনিয়োগকারী যদি এই শেয়ারে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ধৈর্য ধরে রেখে দিতেন, তবে আজ সেই টাকার বাজারমূল্য হতো প্রায় ১.০৯ কোটি টাকা।

কেন ছুটছে এই ঘোড়া ?মহারাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খননকারী এই সংস্থার অভাবনীয় উত্থানের পেছনে রয়েছে বেশ কিছু জোরালো কারণ:

Continues below advertisement

ব্যবসায়িক বিস্তার: কোম্পানিটি বর্তমানে কেবল খনিজ উত্তোলনেই সীমাবদ্ধ নেই, বরং চন্দ্রপুরে নতুন স্টিল কমপ্লেক্স তৈরির মাধ্যমে নিজেদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে।

কৌশলগত পার্টনারশিপ: টাটা স্টিলের (Tata Steel) সাথে হাত মিলিয়ে কাজ করা এবং কঙ্গোতে কপার প্রজেক্টে বিনিয়োগ সংস্থার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করেছে।

আর্থিক ফলাফল: গত কয়েক ত্রৈমাসিকে কোম্পানির অপারেশনাল পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী ছিল, যা বিনিয়োগকারীদের ভরসা জোগাচ্ছে।

বিনিয়োগকারীদের জন্য সুখবরবিখ্যাত ব্রোকারেজ ফার্ম আনন্দ রাঠি (Anand Rathi) এই স্টকটির উপর 'Buy' রেটিং বজায় রেখেছে। তাদের মতে, আগামী দিনে এই শেয়ারটির লক্ষ্যমাত্রা (Target Price) হতে পারে ১৬১০ টাকা। অর্থাৎ বর্তমান বাজার দর থেকে আরও প্রায় ৩৩% লাভের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

এক নজরে নজরকাড়া পরিসংখ্যান:২০২১ সালের রিটার্ন: ৯০৫%

২০২৩ সালের রিটার্ন: ১৪৩%

সাম্প্রতিক রেকর্ড: ২০২৪-২৫ সালে ১২ মাসের মধ্যে ১০ মাসই পজিটিভ রিটার্ন দিয়েছে এই শেয়ার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )