Job Cut : বদলে যাচ্ছে প্রযুক্তি দুনিয়ায় (Tech Jobs) চাকরির পরিস্থিতি। একে একে হাজার-হাজার কর্মী ছাঁটাই (Job Loss) করছে বিশ্বের বড় টেক কোম্পানিগুলি। এবার এই তালিকায় নাম লিখিয়েছে ওরাকল (Oracle Layoffs)। আগামী ১৫ জুনের মধ্যে ৩০,০০০ কর্মী ছাঁটাই (Job Cut) করছে কোম্পানি।

Continues below advertisement

সবথেকে বড় বিষয়...টেক ওপারেশনসের বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউড কম্পিউটিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে রমরমা ব্যবসা করেছে কোম্পানি। সম্প্রতি রেকর্ড মুনাফার পরেও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সফ্টওয়্যার জায়ান্ট। আগামী ১৫ জুনের মধ্যে প্রায় ৩০,০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন এই কোম্পানিতে। সংস্থার অতীত বলছে, এটি কোম্পানির ইতিহাসে অন্যতম বড় কর্মী ছাঁটাই প্রক্রিয়া।

কী শোনা যাচ্ছেওরাকলের এই সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ১৮ শতাংশ কাজ হারাবেন। আগামী ১৫ জুনের মধ্যে এই বিপুল সংখ্যক কর্মীকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে।

Continues below advertisement

রেকর্ড আয়ের মাঝেও কেন এই ছাঁটাই ?আশ্চর্যের বিষয় হল, কোম্পানির আর্থিক অবস্থা কিন্তু অত্যন্ত ভাল। ২০২৬ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে (Q3 FY2026) ওরাকলের মোট রাজস্ব ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭.২ বিলিয়ন ডলারে। এর মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে কোম্পানির ক্লাউড ও এআই ব্যবসা।

ক্লাউড রাজস্ব: বর্তমানে কোম্পানির ক্লাউড রাজস্ব ৪৪% বেড়ে হয়েছে ৮.৯ বিলিয়ন ডলার।

ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (OCI) এআই সেগমেন্ট: কোম্পানির অবিশ্বাস্য ২৪৩% বৃদ্ধি পেয়েছে।

মাল্টিক্লাউড ডেটাবেস রাজস্ব: ৫৩১% লাফিয়েছে।

ত্রৈমাসিক মোট লাভ : দাঁড়িয়েছে ৩.৭ বিলিয়ন ডলারে।

কেন এই ছাঁটাই প্রক্রিয়াবাজার বিশেষজ্ঞরা বলছেন, এত লাভের মুখ দেখার পরেও এই ছাঁটাইয়ের মূল কারণ হল কোম্পানির কৌশলগত পরিবর্তন। ওরাকল এখন শ্রমনির্ভর কাজের চেয়ে এআই পরিকাঠামো বা 'এআই ইনফ্রাস্ট্রাকচার' তৈরিতে বেশি জোর দিচ্ছে। অর্থাৎ, মানুষের চেয়ে প্রযুক্তির পিছনে বিনিয়োগ বাড়িয়ে মুনাফা বাড়ানোর লক্ষ্য নিয়েছে তারা।

এআই-তে বিপুল বিনিয়োগওরাকল ২০২৬ অর্থবর্ষের জন্য প্রায় ৫০ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই বিশাল অর্থের সিংহভাগ খরচ করা হবে এআই ডেটা সেন্টার এবং ক্লাউড পরিকাঠামো সম্প্রসারণে। এছাড়া ওপেনএআই (OpenAI) এবং সফ্টব্যাঙ্কের (SoftBank) সহায়তায় তৈরি হওয়া বৃহৎ আকারের এআই প্রজেক্ট 'স্টারগেট'-এরও (Stargate) অন্যতম প্রধান অংশীদার ওরাকল।

কী বলছে কোম্পানিকোম্পানির কর্তারা জানিয়েছেন, এআই প্রযুক্তির বিপুল চাহিদার জোগান দিতেই তারা অন্যান্য বিভাগ থেকে কর্মী কমিয়ে সেই সম্পদ এআই ব্যবসায় কাজে লাগাচ্ছেন। বর্তমানে কোম্পানির ভবিষ্যৎ বুকিং বা চুক্তিবদ্ধ রাজস্বের পরিমাণ ৩২৫% বেড়ে ৫৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা প্রমাণ করে এআই-এর চাহিদা কতটা তুঙ্গে।

ক্ষুব্ধ ছাঁটাই হওয়া কর্মীরা কী বলছেন ?এরই মধ্যে চাকরি হারিয়ে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার কর্মী। ওরাকলের দেওয়া সেভারেন্স প্যাকেজ (চাকরি থেকে বাদ দেওয়ার পর দেওয়া এককালীন আর্থিক সাহায্য) নিয়ে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কোম্পানি কর্মীদের কাজের মেয়াদের ওপর ভিত্তি করে সর্বোচ্চ ২৬ সপ্তাহের বেতন দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু কর্মীদের সবচেয়ে বড় ক্ষোভের কারণ হল, তাদের প্রাপ্য যেসব স্টক বা শেয়ার এখনও ম্যাচিউর হয়নি, সেগুলি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে।

ক্ষতিপূরণের শর্তাবলী উন্নত করার জন্য ছাঁটাই হওয়া কর্মীদের একটি দল আবেদন জানালেও, ওরাকল কর্তৃপক্ষ তা সংশোধন করতে স্পষ্ট মানা করে দিয়েছে। ফলে রেকর্ড লাভের মধ্যেও চাকরি হারিয়ে একরাশ ক্ষোভ ও অনিশ্চয়তা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে হাজার হাজার টেক কর্মীকে।

সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই নিয়ে পোস্ট করেছেন অনেকেইকিছুদিন ধরে এই নিয়ে আলোচনা চলছিল। নতুন করে ছাঁটাই শুরু করতে পারে ওরাকল। সেই জল্পনাই সত্যি হয়েছে। ভারতের অনেক কর্মী এই বিষয়ে সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মে সাম্প্রতিক অতীতে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন। যেখানে তারা বলেছেন, ছাঁটাই মেল এসেছে তাদের কাছে। ব্লিন্ডের মতো প্লাটফর্মে এই কথা বলেছেন ওরাকেলের কর্মীরা। 

এক ধাক্কায় বিশ্বের বিভিন্ন অফিস মিলিয়ে প্রায় ৩০,০০০ কর্মী ছাঁটাই করে দিল মার্কিন টেক জায়ান্ট। ভারতে যার সবথেকে বেশি প্রভাব পড়েছে। শুধু আমাদের দেশেই ১২,০০০ কর্মীর চাকরি গেছে এই কোম্পানিতে। আগেই এক ইমেলেই বলে দেওয়া হয়েছে, 'আর চাকরি নেই'। 

আরও পড়ুন : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা