Patanjali Insurance Policy : পতঞ্জলির টুথপেস্ট, ফেসওয়াস ব্যবহার করেছেন আগেই, এবার আসতে চলেছে কোম্পানির বিমা পলিসি। দেশের দ্রুত বৃদ্ধি পাওয়া বিমা বাজার ধরতে বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা (Patanjali Ayurved)। আপনি কতটা কম প্রিমিয়ামে পাবেন ইনস্যুওরেন্স ?

Continues below advertisement

কীসের ভিত্তিতে এই খবরবহুজাতিক নিত্য প্রয়োজনীয় পণ্য়ের ভিড়ে ইতিমধ্যেই নিজের বিশাল সাম্রাজ্য স্থাপন করেছে পতঞ্জলি আয়ুর্বেদ। মুদিখানার সাম্গ্রী থেকে তাদের রয়েছে ভেষজ ওষুধ ও উপাদানের বিপুল সম্ভার। FMCG ও আয়ুর্বেদ সেক্টরের পাশাপাশি এবার দেশের বিমা ক্ষেত্রে ঢুকে গেল পতঞ্জলি। সম্প্রতি কোম্পানিকে 'ইনস্যুওরেন্স রেগুলেটরি অ্য়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া' (IRDAI) ম্যাগমা জেনারেল ইনস্যুওরেন্স অধিগ্রহণের অনুমতি দিয়েছে।

কত কোটি টাকায় হয়েছে এই চুক্তিডিএস গ্রুপের সঙ্গে যৌথভাবে এই বিমা কোম্পানি অধিগ্রহণ করবে পতঞ্জলি আয়ুর্বেদ। আসলে ফুড ও কনফেকশনারির ব্যবসা করে DS গ্রুপ। ভারতের মতো বিশাল জনসংখ্যার দেশে বিমা এখন একটা বড় বাজার। এবার সেই বাজার ধরতেই ময়দানে নামল পতঞ্জলি। ম্যাগমা জেনারেল ইনস্যুওরেন্স অধিগ্রহণে ৪৫০০ কোটি টাকার ডিল হবে।

Continues below advertisement

পতঞ্জলির হাতে কত শতাংশ শেয়ার থাকবেঅধিগ্রহণ চুক্তির হিসেব বলছে, পতঞ্জলির ম্যাগমা জেনারেল ইনস্যুওরেন্সে ৭৩.৫৬ শতাংশ শেয়ার নেবে। পাশাপাশি ২৪.৫ শতাংশ শেয়ার থাকবে DS গ্রুপের হাতে। দুই কোম্পানি মিলিয়ে মোট অধিগ্রহণের পরিমাণ ৯৮ শতাংশ। 'ইনস্যুওরেন্স রেগুলেটরি অ্য়ান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া' (IRDAI)-নিয়ম অনুসারে এই ছাড়পত্রের আগামী তিন মাসের মধ্যে অধিগ্রহণের চুক্তি সম্পন্ন করতে হবে পতঞ্জলিকে।

একেবারে নতুন ক্ষেত্রে ঝাঁপ পতঞ্জলিরঅতীতে আয়ুর্বেদ মেডিসিন, পার্সোনাল কেয়ার, প্যাকেজ ফুডের মতো ব্যবসায় জড়িত ছিল পতঞ্জলি। সেখানে থেকে ফিন্যান্স সেক্টরে একেবারে বড় লাফ দিল কোম্পানি। বাজার বিশেষজ্ঞরা বলছেন, চাইলে নতুন করে বিমা সেক্টরে ঢোকার জন্য লাইসেন্সের আবেদন করতে পারত পতঞ্জলি। যদিও সেই পথে না হেঁটে কোম্পানি বুদ্ধিমানের কাজ করেছে। বাজারে থাকা এমন একটি কোম্পানিকে অধিগ্রহণের জন্য বেছে নিয়েছে,যাদের একই সঙ্গে মোটর, স্বাস্থ্য, সম্পত্তি ছাড়াও বাণিজ্যিক বিমা রয়েছে।

কেন এই পথে হাঁটছে পতঞ্জলিমার্কেট এক্সপার্টরা বলছেন, এমনিতেই বাজারে নিজেদের শক্তিশালী নেটওয়ার্কের জন্য পরিচিত পতঞ্জলি। তাই বিমা ব্য়বসায় এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগাবে সংস্থা। মূলত, তাদের টার্গেটে থাকবে, গ্রাম ও শহরতলির মতো জায়গা। 

আরও পড়ুন: E-20 পেট্রোল ব্যবহার করলে বদলাতে হবে গাড়ির এই পার্টস, এবার সংসদে 'বড় বয়ান' গড়কড়ির