Job Cut : ফের বড় কর্মী ছাঁটাই হতে চলেছে বিশ্বের এই নামকরা কোম্পানিতে। নভেম্বরেই এই 'ওয়ার্ল্ড টেক জায়ান্ট' নিতে পারে বড় সিদ্ধান্ত। সেই বিষয়ে কোম্পানির অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে ৫২,০০০ কর্মীর কাছে। স্বাভাবিকভাবেই এই চিঠিতে ঘুম উড়েছে কর্মীদের।
কোন কোম্পানি নিতে পারে সিদ্ধান্তসূত্রের খবর, স্মার্টফোন চিপ কোম্পানি কোয়ালকম বড় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির তরফে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কো্পানির সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছে, মেমো বার্তায় কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে-নভেম্বরেই তাদের কাছে ছাঁটাইয়ের বার্তা ঢুকবে। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।
কেন কোম্পানির এই সিদ্ধান্তকোম্পানির মেমো বার্তায় সিইও জানিয়েছেন, সংস্থা ধারাবাহিকভাবে তাদের প্রত্যাশিত ফল ধরে রাখতে পারছে না। সেই কারণে কোম্পানিকে পারফরমেন্স ভিত্তিক ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে। কর্মীদের বার্ষিক রিভিউয়ের ভিত্তিতেই এই কর্মী ছাঁটাই করা হবে।
কতজন কর্মীর চাকরি যাবে ?বর্তমানে সারা বিশ্বে কোয়ালকমের ৫২,০০০ কর্মী রয়েছে। অন্তত গত বছরের সেপ্টেম্বরের হিসেব দিচ্ছে সেই তথ্য়। তবে মেমোতে কতজন কর্মীর চাকরি যেতে পারে, তা নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, কোয়ালকম এখন তাদের স্মার্টফোনের যে চিপ ব্যবসা রয়েছে তাতে আশানুরূপ লাভ করতে পারছে না। এ ছাড়াও কোম্পানি ভবিষ্যতের লক্ষ্য়ে ডেটা সেন্টার, অটোমোটিভ টেকনোলজিতে তাদের বিস্তার লাভ করতে চাইছে। আগামী দিনেও কোম্পানির মুনাফা নিয়ে চিন্তায় রয়েছে সংস্থা।
আরও কোন কোম্পানি নিয়েছে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত
সম্প্রতি বিশ্বের বাজারে বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে অ্যাডিডাস। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা। ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা।
এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস।
