Raghav Chadha's Net Worth : সকালে আপ ছেড়ে বিকেলে যোগ দিলেন বিজেপিতে (Raghav Chadha Joins BJP)। আম আদমি পার্টির (AAP) রাজ্য়সভার সাংসদ রাঘব চাড্ডা এখন বিজেপির লোক। যদিও পদ্ম শিবিরে চাড্ডার যোগদানের পরই পাল্টা আক্রমণে নেমেছে আপ। জেনে নিন, কত টাকার সম্পত্তি রয়েছে রাঘবের ?

Continues below advertisement

বিপুল সম্পত্তির অধিকারী রাঘববিজেপিতে রাঘবের যোগদানের পরই শুরু হয়েছে অনেক প্রশ্ন। খোদ চাড্ডার বিরুদ্ধে আক্রমণে নেমেছে আম আদমি শিবির। কেজরিওয়ালের দল বলছে, সব দিয়েছে দল, তবু ও কথা রাখেনি। তবে রাঘবের বিজেপিতে যোগদানের পরই সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাঁর সম্পত্তির হিসেব। অ্য়াকাউন্ট খাতা বলছে, সব মিলিয়ে চাড্ডার প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে বাড়ির দামই ৩৬ লাখ টাকা। বাকি ৪.৯৪ টাকার সোনা রয়েছে সদ্য় আপ ছেড়ে আসা রাজ্যসভার এই সাংসদের। এর মধ্যে বন্ড ও শেয়ার রয়েছে ৬ লাখ টাকার। এ ছাড়াও আচে মারুতি সুইফ ডিজায়ার সেডান। এই রিপোর্ট প্রকাশ করেছে মানি কন্ট্রোল।

রাঘব গরিব ! পরিণীতি ধনী হিসেব বলছে, রাঘব চাড্ডার থেকে অনেক বেশি সম্পদ রয়েছে তাঁর স্ত্রী পরিণীতি চোপড়ার। ফিল্মি ক্য়ারিয়ারে নিজেই ৭৪ কোটি টাকার সম্পত্তি রোজগার করেছেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও বিভিন্ন কোম্পানির পণ্য়ের ব্র্য়ান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে এই টাকা পেয়েছেন তিনি। কেবল মুম্বইয়ের বান্দ্রাতে ২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পরিণীতির, সঙ্গে বিলাসবহুর গাড়ির কালেকশন।

Continues below advertisement

এই সম্ভারে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, যার আনুমানিক দাম ১ কোটি ৩০ লক্ষ টাকা। এ ছাড়াও রয়েছে অডি কিউ ফোর, যার আনুমানিক দাম ৪৩, ১৯ লাখ টাকা। এ ছাড়াও রয়েছে এডি কিউ সেভেনের মতো গাড়ি, বর্তমানে যার দাম রাখা হয়েছে ৬৯.২৭ লাখ টাকা। সব মিলিয়ে দুজনের সম্পত্তির পরিমাণ প্রায় দাঁড়িয়েছে ৭৪ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। দল ছাড়ার সময় রাঘব বলেন, ''আমার নিজের দলই আমার মুখ বন্ধ করে দিল। ঠিক লোক হলেও আমি ভুল দলে ছিলাম।'' তবে শুধু রাঘব নয়, এই তালিকায় নাম রয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের। রাঘবের কথায়, এরাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। সবথেকে বড় বিষয়, রাজ্যসভায় রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়ে অশোক মিত্তলকেই দায়িত্ব দিয়েছিল আপ নেতৃত্ব। এবার সেই মিত্তলও চলে যাচ্ছেন বিজেপি শিবিরে।