Raghav Chadha’s Net Worth : এক পদ হারানোকে কেন্দ্র করে চরমে উঠল রাজনৈতিক তরজা। রাঘব চাড্ডার (Raghav Chadha) বিরুদ্ধে এখন আক্রমণ শানিয়ে চলেছে খোদ তারই দল। আম আদমি পার্টির (AAP Admi Party) সঙ্গে রাঘবের দ্বন্দ্ব ঘিরে তোলপাড় হচ্ছে রাজধানীর রাজনীতি। অনেকেই এখন বলছেন, আপ ছেড়ে বিজেপিতে যাওয়া এখন রাঘবের সময়ের অপেক্ষা। তবে কি কেবল ক্ষমতা ও টাকার লোভেই রাজনীতিতে এসেছেন আপের রাজ্যসভার সাংসদ ? কতটা বেড়েছে, কী বলছে, তাঁর সম্পত্তির হিসেব (Raghav Chadha’s Net Worth)।
কী নিয়ে রাঘবের সঙ্গে দলের দ্বন্দ্বসম্প্রতি রাঘবকে রাজ্য়সভার ডেপুটি লিডার পদ থেকে ছেঁটে দেয় আম আদমি পার্টি। যা নিয়ে দলের বিরুদ্ধেই প্রকাশ্য়ে মুখ খোলেন চাড্ডা। পঞ্জাবের সাংসদ বলেন, আমাকে চুপ করানো হয়েছে মাত্র, আমি কিন্তু হার মানিনি। দলের সাংসদের এই ভিডিয়ো বার্তায় আরও চটে যায় আপ। দলের কেন্দ্রীয় মুখপাত্র বলেন, সংসদে অপেক্ষাকৃত লঘু প্রসঙ্গ তুলছিলেন চাড্ডা। মোদির বিরুদ্ধে কিছু বলতে ভয় পাচ্ছিলেন তিনি। যে কারণে সংসদে এয়ারপোর্টে কম দামে সিঙাড়ার ইস্যু তুলছিলেন। মনে রাখতে হবে, সংসদে বলার জন্য সব দলকেই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেখানে লঘু প্রসঙ্গ তুলছিলেন রাঘব। পার্টিলাইন মেনে চলছিলেন না তিনি।
পাল্টা কী বলেছেন রাঘবআম আদমি পার্টির এই অভিযোগের জবাব দিয়েছেন রাঘব। সোশ্য়াল মিডিয়ায় তিনি বলেছেন, এখন পাবলিক ইস্যু নিয়ে বলার জন্য আমাকে কথা বলতে দিতে চাইছে না আপ। আমি বরাবর সাধারণ মানুষের প্রসঙ্গ সংসদে তুলেছি। দলের সঙ্গে রাঘবের এহেন বাক্যবানের পরই অনেকে তার বিজেপিতে যাওয়া এখন সময়ের অপেক্ষা বলছে। কেউ কেউ রাজ্য়সভার সাংসদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ নিয়েও প্রশ্ন তুলছেন ! জেনে নিন, কত সম্পদের অধিকারী রাঘব চাড্ডা।
কত সম্পদ রয়েছে রাঘবেরগত কত বছরে ধরে রাঘব চাড্ডার মোট সম্পদেদর পরিমাণ বেড়েছে। নিজে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন একটা সময়ে, তাই হিসেবনিকেসর বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে তাঁর। হিসেব খাতা বলছে, ২০১৯ সালে দক্ষিণ দিল্লি থেকে লোকসভা নির্বাচনে লড়াইয়ের সময় হলফনামায় তাঁর ১৬ লাখ টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন এই নেতা। তবে সেই সময় তার কোনও স্থাবর সম্পত্তি দেখাননি তিনি। সেই বছর তার মোট আয় ছিল ২,১৯,৩২০ টাকা।
২০২০ সালে দিল্লি রাজিন্দর নগর বিধানসভা নির্বাচন জেতার পর তার সম্পদের পরিমাণ বেড়ে হয় ১৯ লক্ষ ৯৭ হাজার টাকা। তখনও তার কোনও স্থাবর সম্পত্তি ছিল না।
পঞ্জাব থেকে রাজ্যসভায় যাওয়ার পরেরাঘবের রাজনীতির ইতিহাস বলছে, ২০২২ সালে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর, ৩৭ লক্ষ টাকার অস্থাবর সম্পদ ছিল চাড্ডার। যার মধ্যে ছিল ৩০,০০০ টাকা নগদ অর্থ ৬.৩৫ লক্ষ টাকার বন্ড ও শেয়ার। এছাড়াও একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ির মালিকানার কথা উল্লেখ করেন তিনি। তবে তখনও তাঁর কোনও স্থাবর সম্পত্তি ছিল না। সব মিলিয়ে, সেই সময় তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল আনুমানিক ৩৫ থেকে ৪৫ লক্ষ টাকা।
