Robotic Delivery : কল্পনা করুন, আপনি অনলাইনে কিছু অর্ডার করতেই আপনার দরজায় কড়া নাড়ল রোবট ! অবাক হওয়ার কিছু নেই, কারণ ভারতের গুরুগ্রামে (Gurugram) বাণিজ্যিকভাবে শুরু হয়ে গেছে বিশ্বের প্রথম পাবলিক অটোমেটেড ফিজিক্যাল এআই ডেলিভারি নেটওয়ার্ক।
কীভাবে কাজ করছে এই 'স্কাই শিপ' ও 'অটোবটস' ?এই পুরো প্রক্রিয়াটি কোনও সায়েন্স-ফিকশন সিনেমার চেয়ে কম নয়। এখানে কোনও মানুষের হস্তক্ষেপ ছাড়াই পণ্য পৌঁছে যাচ্ছে গন্তব্যে:
স্কাই শিপ (Sky Ship): পণ্য নিয়ে আকাশপথে উড়ে আসে এই বিশেষ ড্রোনগুলি।
অ্যারাইভ পয়েন্ট (Arrive Point): এটি একটি স্মার্ট সুরক্ষিত বক্স। ড্রোনগুলি পণ্য এই বক্সে ড্রপ করে। এটি আকাশ ও মাটির মধ্যে সেতু হিসেবে কাজ করে।
অটোবটস (Autobots): বক্স থেকে পণ্যটি সংগ্রহ করে ছোট রোবট বা 'অটোবটস' চলে যায় সরাসরি গ্রাহকের দরজায়।
কারা আছে এই বিপ্লবের নেপথ্যে ?Sky Air Mobility ও Arrive AI-এর এই যৌথ উদ্যোগে গুরুগ্রামের সেক্টর ১০২-এ বর্তমানে চারটি অত্যাধুনিক এআই স্কাই পোর্ট সচল রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ২০২৬-এর এই মডেল সফল হলে ভারতের অন্যান্য শহরেও ড্রোন ডেলিভারি খুব শীঘ্রই সাধারণ বিষয় হয়ে দাঁড়াবে।
ইলন মাস্কের 'অপটিমাস' করতে পারবে নিত্যদিনের ঘরের কাজপ্রযুক্তি শুধু ডেলিভারিতেই থেমে নেই। টেসলার কর্ণধার ইলন মাস্ক সম্প্রতি তার হিউম্যানয়েড রোবট Optimus Gen 2-এর ক্ষমতা প্রদর্শন করেছেন। এই রোবটটি মানুষের মতোই দুপায়ে হাঁটতে পারে, কাপড় ভাঁজ করতে পারে এমনকি খাবারও পরিবেশন করতে পারে।
প্রযুক্তি বনাম কর্মসংস্থান ?এই অভাবনীয় উন্নতি যেমন সময় বাঁচাবে ও নিখুঁত পরিষেবা দেবে, তেমনি প্রশ্ন উঠছে—রোবট কি তবে সাধারণ মানুষের কাজের জায়গা দখল করে নেবে ? তবে আপাতত, গুরুগ্রামের আকাশ আর রাস্তা প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করছে।