কলকাতা: আগামী ১ ডিসেম্বর থেকে একাধিক আর্থিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। SBI ক্রেডিট কার্ডের নির্দিষ্ট লেনদেনে অতিরিক্ত চার্জ, পণ্য ডেরিভেটিভসে SEBI-র নতুন মার্জিন কাঠামো ও বিদেশি বিনিয়োগকারীদের ডিজিটাল KYC-র সুবিধা এবং আধার আপডেটের ফি মকুব—সব মিলিয়ে প্রভাব পড়বে সাধারণ গ্রাহক, বিনিয়োগকারী ও পেনশনভোগীদের উপর।

Continues below advertisement

আরও পড়ুন: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?

১ ডিসেম্বর থেকে নির্দিষ্ট কিছু লেনদেনের অঙ্ক ৩০ হাজার টাকার বেশি হলে ১ শতাংশ ফি দিতে হবে SBI Card ব্যবহারকারীদের। জ্বালানির ক্ষেত্রে বিলিং সাইকেলে খরচ ৫০ হাজার টাকা ছাড়ালে মোট জ্বালানি খরচের উপর ১ শতাংশ চার্জ বসবে। যেমন, ৬০ হাজার টাকা জ্বালানি কেনাকাটা করলে অতিরিক্ত ৬০০ টাকা দিতে হবে, সঙ্গে প্রযোজ্য কর।

Continues below advertisement

১ ডিসেম্বর থেকে পণ্য ডেরিভেটিভস ট্রেডিংয়ে ন্যূনতম প্রাথমিক মার্জিন হবে লো ভোলাটিলিটি পণ্যে ৬ শতাংশ, মিডিয়াম ভোলাটিলিটি ৮ শতাংশ এবং হাই ভোলাটিলিটির ক্ষেত্রে ১০ শতাংশ। এর ফলে ট্রেডারদের ব্রোকারের কাছে জমা রাখতে হতে পারে বেশি অর্থ।

আরও পড়ুন: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম

৩ ডিসেম্বর থেকে নির্দিষ্ট NRI, OCI এবং FATF-অনুমোদিত অঞ্চলে বসবাসকারী বিদেশি নাগরিকরা দূর থেকেই SEBI-নিবন্ধিত সংস্থার মাধ্যমে KYC করতে পারবেন। UIDAI-এর আধার অ্যাপে ইমেল ঠিকানা আপডেটের ৭৫ টাকার ফি ৩১ ডিসেম্বর পর্যন্ত মকুব থাকবে। তবে এই ছাড় অন্য আধার আপডেটের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের ৩০ নভেম্বরের মধ্যে বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। তা না হলে পেনশন পেতে দেরি বা সাময়িক বাধা তৈরি হতে পারে।                 

আরও পড়ুন: প্রতীক যুদ্ধে নতুন করে আজ নথি জমা করতে চায় ঋতব্রত শিবির, বিরোধিতায় মমতা তৃণমূল, 'বিরোধী দলনেতা' র স্টেটাস বাতিল হওয়ায় খুশি কল্যাণ

অনলাইনে GST রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত CBIC-এর সংশোধিত নিয়মও নজরে থাকবে। পাশাপাশি, ২ থেকে ৪ ডিসেম্বর RBI-র মনিটারি পলিসি কমিটির বৈঠক রয়েছে। রেপো রেটের সিদ্ধান্ত ঋণের সুদের উপর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে এক্সটার্নাল বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত ঋণে।