Job Cut In Salesforce : চলতি সপ্তাহে ফের কর্মী ছাঁটাই (Salesforce Layoffs) করল এই কোম্পানি। এবার বড় প্রভাব পড়ল ভারতে। চাকরি যাওয়া নিয়ে ইতিমধ্য়েই ব্লাইন্ড-এর মতো কর্মীদের প্লাটফর্মে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কর্মীরা জানিয়েছেন, তাদের 'গার্ডেন লিভ'-এ পাঠানো হয়েছে। পাশাপাশি কোম্পানি থেকে যাওয়ার জন্য সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে।  

Continues below advertisement

কী বলা হয়েছে কর্মীদের ?সম্প্রতি কোম্পানির এমপ্লয়ি রিলেশন টিমের তরফে তাদের কাছে একটি ক্যালেন্ডার ইনভিটেশন পাঠানো হয়। এরপরই তাদের আর চকরি থাকছে না বলে জানিয়ে দেয় কোম্পানি। তাদের সঙ্গে এই বিষয়ে কোম্পানির ম্য়ানেজার ও HR-এর কথা হয়। যেখানে বলা হয়, ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের 'গার্ডেন লিভে' রাখা হয়েছে।  

কী এই গার্ডেন লিভ ? চাকরি জগতে 'গার্ডেন লিভ' হল এমন একটা সময়কা, যখন কর্মী পদত্যাগ করার বা চাকরি যাওয়ার পরও নিয়মিত বেতন ও কোম্পানির সুবিধা পাবেন। এই সময়কালে কর্মী কোম্পানির পে রোলে রয়েছেন বলেই ধরা হয়। তবে এই নির্দিষ্ট সময়ে কর্মী অফিসে যাওয়া, ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করা বা কোম্পানির সিস্টেম ব্যবহারের অনুমতি পাবেন না।

Continues below advertisement

কী কাজ করে এই সেলসফোর্সআসলে সেলসফোর্স একটি ক্লাউড ভিত্তিক কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্লাটফর্ম। যা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে গ্রাহকের থেকে তথ্য সংগ্রহ করে রাখা, বিক্রি বৃদ্ধি ছাড়াও মার্কেটিং ডেটা বিশ্লেষণের কাজ করে এই কোম্পানি।  

একটা বিষয় মাথায় রাখবেন, এই খবর ব্লাইন্ড প্লাটফর্ম থেকে এসেছে। সেলসফোর্স এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু নিশ্চিত করেনি। সম্প্রতি ইন্ডিয়া টুডে টেক এই বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, সেলসফোর্স নতুন করে ছাঁটাই শুরু করতেই ব্লাইন্ড প্লাটফর্মে এই খবর প্রকাশ্যে এসেছে। বিজনেস ইনসাইডারের একটি রিপোর্টেও এই বিষয়টি উঠে এসেছে। শোনা যাচ্ছে, এই ছাঁটাইয়ে সিনিয়র কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মোট কতজন কর্মচারী এই কর্মী ছাঁটাইয়ের ফলে প্রভাবিত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।  

সম্প্রতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ওয়ার্ল্ড চিপ মেকার জায়ান্ট কোয়ালকম তাদের বিশ্বের কর্মীসংখ্য়ার ৭ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কোম্পানির বিশ্বে কর্মীসংখ্যা ৫২,০০০ । এরমধ্যে ৩৬০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে চিপ জায়ান্ট। ভারতে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি NCR ও চেন্নাইয়ে কোয়ালকমের প্রায় ২০,০০০ কর্মী রয়েছে। তবে কোম্পানির পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে ১০০০ কর্মীর চাকরি যেতে পারে। শোনা যাচ্ছে, আরও এক রাউন্ড কর্মী ছাঁটাই জানুয়ারিতে হতে পারে।   

আরও পড়ুন : ১০০০ লোকের চাকরি যাবে, ভারতে ছাঁটাই শুরু করল এই কোম্পানি, কারা তালিকায় ?