State Bank of India : আপনিও স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে রইল সু-খবর। এবার থেকে আপনার স্থায়ী আমানতে পাবেন বেশি সুদ। জেনে নিন, বিস্তারিত হিসেব।
কবে থেকে কার্যকর হয়ে বেশি সুদের হারদেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তাদের গ্রাহকদের জন্য নিয়ে এল বড় উপহার। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতের ওপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট (0.25%) পর্যন্ত বৃদ্ধি করেছে। গত ১৫ মার্চ, ২০২৬ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে।
কেবল এরাই পাবেন এই সুবিধাতবে মনে রাখবেন, এই বর্ধিত সুদের হার শুধুমাত্র ৩ কোটি টাকার বেশি (Bulk Deposits) আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ৩ কোটি টাকার নিচের খুচরো আমানতের ক্ষেত্রে সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি।
কোন কোন মেয়াদে বাড়ল সুদের হার ?SBI নির্দিষ্ট কিছু মেয়াদের (Tenors) ওপর এই সুদের হার বৃদ্ধি করেছে। নীচে তার তালিকা দেওয়া হল:
৪৬ দিন থেকে ১৭৯ দিন: সুদের হার ৫.১০% থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৩৫%।
১৮০ দিন থেকে ১ বছরের কম: সুদের হার ৫.৬০% থেকে বাড়িয়ে করা হয়েছে ৫.৮৫%।
১ বছর থেকে ২ বছরের কম: সুদের হার ৬.২৫% থেকে বাড়িয়ে করা হয়েছে ৬.৫০%।
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ সুবিধাবরাবরের মতোই প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় বেশি সুদ পাবেন। নতুন ঘোষণায় তাঁদের জন্য সুদের হার নিম্নরূপ:
| মেয়াদ | আগের সুদের হার | বর্তমান সুদের হার |
| ৪৬ দিন থেকে ১৭৯ দিন | ৫.৬০% | ৫.৮৫% |
| ১৮০ দিন থেকে ১ বছরের কম | ৬.১০% | ৬.৩৫% |
| ১ বছর থেকে ২ বছরের কম | ৬.৭৫% | ৭.০০% |
নতুন ও পুরনো আমানতকারীদের জন্য নিয়মব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নতুন হারগুলি সমস্ত নতুন আমানত এবং পুরানো আমানত রিনিউ (Renew) করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে খুচরো বা বাল্ক ডিপোজিটের অন্যান্য নিয়ম ও শর্তাবলীতে কোনও পরিবর্তন করা হয়নি।
সময়ের আগে টাকা তুললে জরিমানাযদি কোনও বিনিয়োগকারী মেয়াদ শেষ হওয়ার আগেই টাকা তুলে নিতে চান (Premature Withdrawal), তবে তাঁদের জন্য আগের মতোই ১% জরিমানা ধার্য থাকবে। অর্থাৎ, আমানতকারী যে সুদের হারের অধিকারী ছিলেন, তা থেকে ১% কেটে নেওয়া হবে।
মনে রাখবেন, এই বিষয়ে বিষদে ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে জানাই শ্রেয়। সেখানে আপনি আরও বিস্তারিত জানতে পারবেন।
