Share Market Crash : লক্ষ্মীবারেও লক্ষ্মীলাভ হল না ভারতের শেয়ার বাজারে (Indian Stock Market)। ধসের ভয়ঙ্কর পরিস্থিতি জারি রইল মার্কেটে। একদিনে বাজার থেকে উধাও হয়ে গেল ৯ লাখ কোটি টাকা। স্বাভাবিকভাবেই বিপুল ক্ষতির সাক্ষী হয়েছেন বিনিয়োগকারীরা। কেন এমন হল আজ ?
আজ বাজারে কী হয়েছে ?দুপুর ২ টো পর্যন্ত এদিন বাজারে প্রায় 'রক্তাক্ত' পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়ে যায়। নিফটি ৫০-রও হয়েছে একই অবস্থা। ২২,৩০০ পয়েন্টের নীচে নেমে যায় নিফটি । মূলত, বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে টাকা তুলতে শুরু করায় আজ এই ধস নেমেছে বাজারে।
একদিনে উধাও ৯ লাখ কোটি টাকাএদিন BSE তালিকাভুক্ত কোম্পানিগুলির মোট বাজার মূলধন লেনদেন শুরুর সময়ে ছিল ৪,৭১,৮৬,২৯২ কোটি টাকা। পরে যা পৌনে ২ টোর সময় ৪,৬২,৭১,৫৪৫ কোটি টাকায় নেমে আসে। যার অর্থ ধসের কারণে বাজার মূলধন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৯ লক্ষ কোটি টাকা মুছে যায়। দিনের শেষে অবশ্য নিফটি ৫০ ২২,৪২১ পয়েন্টে থেমে যায়।
কী কারণে বাজারে এতবড় ধস ?বাজার বিশেষজ্ঞরা বলছেন, এদিনও বাজার থেকে টাকা তুলে নেয় বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা)। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবারও FII তাদের ১০ হাজার কোটি টাকা ভারতের শেয়ার বাজার থেকে তুলে নেয়। এর আগের সেশনগুলিতে ২০ হাজার কোটি টকা তুলে নিয়েছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। যার ফলে চলতি সপ্তাহে বাজার অনেকটাই নীচে নেমে গেছে।
আজ বাজার পড়ার অন্যতম কারণএদিন ভারতের শেয়ার বাজার পড়ার অন্যতম কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি বন্ডের ইল্ড ৫.৩ শতাংশ ছাড়িয়ে যাওয়ার ঘটনা। যে কারণে এখন আমেরিকায় ফিক্সড ইনকাম অ্যাসেটের ক্ষেত্রে আরও বেশি সুদ পাবেন বিনিয়োগকারীরা। অনেকেই সেই কারণে ভারতের শেয়ার বাজারের ঝুঁকির কথা মাথায় রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগের কথা ভাববেন। যে কারণ বিদেশি বিনিয়োগকারীরা এখানে থেকে টাকা তুলে নিচ্ছেন।
ডলারের তুলনায় রুপির দামে পতনআজও ডলারের তুলনায় রুপির দাম আন্তর্জাতিক বাজারে কমেছে। বৃহস্পতিবার ভারতীয় মুদ্রার দাম মার্কিন ডলারের তুলনায় ৯৬ টাকায় এসে দাঁড়ায়। রুপির এই মান কমে যাওয়ার ফলে ভারতের শেয়ার বাজারে ডলার ভিত্তিক আয়ের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমে যায়। ফলে অনেকই এখান থেকে টাকা তুলে নেন।
আরও পড়ুন : এবার পাবেন 'এক পদ-এক পেনশন' ? অষ্টম বেতন কমিশনে কী উঠল দাবি ?
