Stock Market Holidays In November : নভেম্বরে এই দিনগুলিতে বন্ধ থাকবে মার্কেট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ছাড়াও বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) বন্ধ থাকবে ২দিন। রবিবার ৮ নভেম্বর বিশেষ মুহুরত ট্রেডিংয়ের (Muhurat Trading) আয়োজন করা হয়েছে মার্কেটে। দীপাবলির লক্ষ্মী পুজো (Diwali Lakshmi Puja) উপলক্ষ্য়ে এই দিন বিশেষ ট্রেডিং সেশন হয় প্রতি বছর। এ বারও তার অন্যথা হবে না। এইদিন থেকে হিন্দুদের আর্থিক ক্যালেন্ডার বছর শুরু হয়। সেই কারণেই মুহুরত ট্রেডিংয়ের আয়োজন করা হয়।
কোন-কোন দিন ছুটি
১ ১০ নভেম্বর মঙ্গলবার দীপাবলি বালি প্রতিপদ উপলক্ষ্য়ে ছুটি থাকবে ভারতের শেয়ার বাজার। এটি হিন্দুদের আলোর উৎসব, যা দীপাবলি বা দিওয়ালি নামেই চেনে দেশ।
২ এ ছাড়াও মঙ্গলবার ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে বন্ধ থাকবে ইন্ডিয়ান স্টক মার্কেট।
এরপর বছরে শেষবার বাজার বন্ধ থাকবে ২৫ ডিসেম্বর। নভেম্বরের ২ দিন ছুটির পর ওইদিন ক্রিসমাসে বন্ধ থাকবে ভারতের শেয়ার বাজার। এটাই বছরের শেষ ছুটি বাজারে।
মুহুরত ট্রেডিং কবে হবে, কটার সময় হবে কাজ ?
স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, এবার বাজারের মুহুরত ট্রেডিংয়ের বিশেষ দিন ৮ নভেম্বর রাখা হয়েছে। ওই নির্দিষ্ট দিনে ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে দুপুর ২.২০ থেকে বিকেল ৩.৩০ পর্যন্ত মুহুরত ট্রেডিং হবে। কেউ চাইলে এতে অংশগ্রহণ করতে পারেন। তবে ওই নির্দিষ্ট দিনে বাজার অন্যান্য দিনের মতো খুলবে না। তাই এটিকে বিশেষ ট্রেডিং সেশন বলা হয়ে থাকে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন : এবার বাজারে ১০,২০ টাকার প্লাস্টিকের নোট, এই দিন থেকে পাবেন হাতে ?
