Instamart Layoff : কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব এবার ই-কমার্স প্লাটফর্মে। অনলাইন ফুড ও গ্রসারি ডেলিভারি কোম্পানি সুইগি এবার ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে। কোম্পানির কুইক কমার্স ডিভিশন ইনস্টামার্টে হচ্ছে এই কর্মী ছাঁটাই। মানি কন্ট্রোলকে কোম্পানির সূত্র এই তথ্য় জানিয়েছে। আসলে খরচ কমানো ও AI-তে কোম্পানি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার পরই এই চাকরি যাওয়ার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে, পরপর কিছু ত্রৈমাসিকে খারাপ ফল করার পর কর্মী ছাঁটাইয়ের দিকে এগিয়েছে কোম্পানি।

Continues below advertisement

কাদের চাকরি যাচ্ছে ?এই কর্মী ছাঁটাইয়ের ফলে ইনস্টামার্টের ও সাপোর্ট স্টাফের মতো কর্মীরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়ে মানি কন্ট্রোলকে কোম্পানির এক সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কর্মীদের সেভারেন্স প্যাকেজ ও চাকরি খুঁজে দেওয়ার সাহায্য ও ট্রান্সফারের মতো সুবিধা দেওয়া হচ্ছে। তবে এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে প্রশ্ন করা হলেও মানি কন্ট্রোলকে কোনও তাৎক্ষনিক উত্তর দেওয়া হয়নি।  

Continues below advertisement