Vande Bharat Train Full Schedule : আপনিও যদি বন্দে ভারত স্লিপারে যাত্রা করতে চান, তাহলে এখানে দেওয়া রইল সপ্তাহের সম্ভাব্য সময়সূচি। সারা সপ্তাহে ৬ দিন চলবে এই ট্রেন।

Continues below advertisement

কোন কোন স্টশনে থামবে

পূর্ব ভারত ও উত্তর-পূর্বাঞ্চলকে জুড়তে রেল মন্ত্রক প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ১৭ জানুয়ারি প্রধানমন্ত্রী মোদি মালদা থেকে এই নতুন ট্রেনটির উদ্বোধন করেন। এখন রেল মন্ত্রক আনুষ্ঠানিকভাবে এই নতুন ট্রেনটির সম্পূর্ণ সময়সূচি ঘোষণা করেছে। চলুন জেনে নেওয়া যাক, এই ট্রেন কবে থেকে আনুষ্ঠানিকভাবে চলবে ও কোন কোন স্টেশনে থামবে।

Continues below advertisement

বন্দে ভারত স্লিপার সপ্তাহে কত দিন চলবে ?২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। কামাখ্যা থেকে ছেড়ে আসা ট্রেনটি বুধবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন চলবে, আর হাওড়া থেকে ছেড়ে আসা ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন চলবে।

এই ট্রেনের সময়সূচি ?এবার জেনে নেওয়া যাক এই ট্রেনের সময়সূচি। এই ট্রেনের ছাড়ার ও পৌঁছানোর সময় এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে যাত্রীরা সন্ধ্যায় ট্রেনে উঠে পরের দিন সকালে গন্তব্যে পৌঁছাতে পারেন। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনটি সন্ধ্যা ৬:২০ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮:১৫ মিনিটে কামাখ্যা স্টেশনে পৌঁছাবে। কামাখ্যা থেকে হাওড়াগামী ট্রেনটি সন্ধ্যা ৬:১৫ মিনিটে ছেড়ে পরের দিন সকাল ৮:২০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে। 

২৭৫৭৫ হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (প্রস্তাবিত সময়সূচি)

স্টেশনআসার সময়ছাড়ার সময়
Howrahat 18:20-
Bandel Junctionat 18:56at 18:58
Navadwip Dhamat 19:36at 19:38
Katwa Junctionat 20:03at 20:05
Azimganjat 20:50at 20:55
New Farakka Junctionat 21:48at 21:50
Malda Townat 22:50at 23:00
New Jalpaiguri01:40 PM01:50 PM
New Cooch Behar03:30 PM03:32 PM
New Alipurduar03:48 PM03:50 PM
New Bongaigaon05:20 PM05:22 PM
Rangia06:50 PM06:52 PM
Kamakhya  08:15  -

 

২৭৫৭৬ কামাখ্যা–হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (প্রস্তাবিত সময়সূচি)

স্টেশনআসার সময় ছাড়ার সময়
Kamakhyaat 18:15-
Rangiaat 18:48at 18:50
New Bongaigaonat 20:08at 20:10
New Alipurduarat 21:23at 21:25
New Cooch Beharat 21:40at 21:42
Jalpaiguri Roadat 22:55at 22:57
New Jalpaiguriat 23:30at 23:40
Malda Town03:25 PM03:35 PM
Navadwip Dham06:1306:15 PM
Bandel Junction06:58 PMseven o'clock
Arrival at Howrah08:20 

এই স্টেশনগুলিতে ট্রেন থামবে

রেল মন্ত্রক সূত্রে জানা গেছে, ট্রেন রঙ্গিয়া, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি রোড, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, আজিমগঞ্জ, কাটোয়া জংশন, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল জংশনে থামবে। এই বন্দে ভারত স্লিপার ট্রেনটি চালু হওয়ায় যাত্রীরা, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, অসমের যাত্রীরা ব্যবসা, পর্যটন এবং তীর্থ ভ্রমণের জন্য উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।