পুজোর আগে কি কলকাতায় সোনার দাম ফের বাড়ল ? প্রতিদিনই কলকাতায় বিভিন্ন ধরনের সোনার দাম প্রকাশ করে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি ( Swarna Shilpa Bacha Committee)। তাদের দেওয়া তালিকা অনুযায়ী, ২ অক্টোবরের তুলনায় ৩ অক্টোবর ২০২৬-এ ২২ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ফাইন গোল্ড, সব ক্ষেত্রেই দাম কমেছে। নিচে প্রতি গ্রামের হিসাব দেওয়া হল ৩ অক্টোবর সকালে প্রকাশিত দাম অনুসারে, কোন সোনার দাম বাড়ল, কোন সোনার দাম কমল, তা দেখে নেওয়া যাক।
কমল ফাইন গোল্ডের দাম ৩ অক্টোবর ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম হয়েছে ১৪,৭০৪ টাকা প্রতি গ্রাম। ২ অক্টোবর এই দাম ছিল ১৪,৮৪৫ টাকা প্রতি গ্রাম। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১৪১ টাকা কমেছে।
২২ ক্যারেট সোনার দাম কত?২২ ক্যারেট সোনার দাম শনিবার হয়েছে ১৩,৯৭০ টাকা প্রতি গ্রাম। শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর, এই দাম ছিল ১৪,১০০ টাকা । ফলে প্রতি গ্রামে ১৩০ টাকা কমেছে। অন্যদিকে, ২২ ক্যারেট সোনা বিক্রি করতে গেলে আপনি দাম পাবেন ১৩,৩৮০ টাকা প্রতি গ্রাম। ২ অক্টোবর এই দাম ছিল ১৩,৫০৮ টাকা প্রতি গ্রাম। অর্থাৎ কেনার ক্ষেত্রেও প্রতি গ্রামে ১২৮ টাকা কমেছে।
১৮ ক্যারেট সোনার দাম১৮ ক্যারেট (৭৫০) সোনার দামও শনিবার কমেছে। ৩ অক্টোবর প্রতি গ্রামের দর ১১,৪৭০ টাকা । গতকাল এই দাম ছিল ১১,৫৮০ টাকা । অর্থাৎ একদিনে ১১০ টাকা দাম কমেছে প্রতি গ্রামে।
রুপোর দামে কোনও পরিবর্তন নেইসোনার পাশাপাশি রুপোর দামও প্রকাশ করেছে কমিটি। ৯৯৯ বিশুদ্ধ ১ কেজি রুপোর বারের দাম ২,২৪,০৫৬ টাকা । ২ অক্টোবরও একই দর ছিল। অর্থাৎ রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি।
