কলকাতা : সোনা মানেই শুভ। সোনার গয়না মানেই ঐতিহ্যের ছোঁয়া। চলছে শ্রাবণ মাস। বিয়ের মরসুম। অনেকেই উপহার দিতে চান সোনার গয়না। দাম যাই হোক, সোনা কিনতেই হবে তাদের।  তাই   সোনার দামে নজর থাকবেই। তবে সারা বছরই সোনার গয়না কেনার ঝোঁক থাকে, কারণ বাঙালির কাছে সোনা কেনা বিনিয়োগও বটে। মঙ্গলবারের পর কি ফের দাম কমল সোনার দামের ? দেখে নেওয়া যাক। 

প্রতিদিন কলকাতা শহরে সোনার দামের চার্ট প্রকাশ করে থাকে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি। তাদের  (SSBC)- র দেওয়া আজকের দামগুলি ( ১২ আগস্ট ২০২৬ ) দেখে নিন। রেট কার্ড অনুযায়ী, আগের দিনের তুলনায় Fine Gold, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দামে বিশেষ কোনও পরিবর্তন হয়নি। তবে সামান্য কমেছে রুপোর দাম। সপ্তাহের মাঝামাঝি  কলকাতার সোনার বাজারে বড় কোনও পরিবর্তন দেখা গেল না। 

এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর (Gold price) দামের দিকে চোখ যায় না যাঁর। রোজই বদলায় সোনার দাম, বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর (Gold Silver Price) সঠিক দাম কত? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে, দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর দাম (Gold Silver Rate) কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন ।

দেখে নিন আজকের রেট চার্ট।                 

১১ বনাম ১২ আগস্ট: এক নজরে                    

কেমন সোনা

১১ অগাস্ট

কত দাম

১২ অগাস্ট

কত দাম

২৪ ক্যারেটের সোনা (995)₹15,267/গ্রাম₹15,267/গ্রাম

২২ ক্যারেটের সোনার বিক্রয়মূল্য

₹14,505/গ্রাম₹14,505/গ্রাম
২২ ক্যারেটের সোনার আপনি বিক্রি করতে গেলে₹13,893/গ্রাম₹13,893/গ্রাম

১৮ ক্যারেটের সোনার দাম

₹11,910/গ্রাম₹11,910/গ্রাম
রুপো , ১ কেজি₹2,38,495₹2,37,922

উল্লেখ্য: উপরের দামগুলির সঙ্গে ৩% GST যুক্ত হবে। (সূত্র: SSBC প্রকাশিত রেট চার্ট)  

সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।