বিয়ে হোক বা পুজো, সোনা কেনা শুভ বলেই মনে করে বাঙালি। দেবীপক্ষে অনেকেই সোনা কিনে রাখতে চান। মনে করেন, সোনা সমৃদ্ধির বাহক। আর পুজোর মুখেই একটা বড় সুখবর। কলকাতায় দাম কমল সোনা ও রুপোর।  ১২র পর ১৩ অক্টোবরে দাম কমল সোনা ও রুপোর। স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির (SSBC) প্রকাশিত সূচক অনুযায়ী, ফাইন গোল্ড, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। একই সঙ্গে কমেছে ৯৯৯ বিশুদ্ধতার রুপোর বারের দামও। সোনার বিভিন্ন ধরনের দরের পাশাপাশি রুপোর দামেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে।

Continues below advertisement

প্রতিদিন নতুন দাম প্রকাশ করে স্বর্ণ শিল্প বাঁচাও কমিটি । (SSBC)-র প্রকাশিত সূচক অনুযায়ী, ১৩ অক্টোবরের তুলনায় ১৪ অক্টোবর ২০২৬-এ ফাইন গোল্ড, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। একই সঙ্গে কমেছে রুপোর দামও। ২২ ক্যারেট সোনার বিক্রির দর থেকে শুরু করে পুরনো সোনা কেনার দর,সব ক্ষেত্রেই দাম কমেছে। মনে রাখতে হবে,এই দামের  সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ GST যোগ হবে।

ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম কত কমল?১৩ অক্টোবর ২০২৬-এ ফাইন গোল্ড (৯৯৫)-এর দাম ছিল ১৪,৭৭০ টাকা। ১৪ অক্টোবর দাম কমে হয়েছে ১৪,৬২৪ টাকা। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১৪৬ টাকা কমেছে। ফাইন গোল্ড (৯৯৫)-এ ৯৯.৫ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকিটুকু খাদ। এই সোনায় গয়না তৈরি হয় না সাধারণত।  

Continues below advertisement

২২ ক্যারেট সোনার দাম কমলগয়না তৈরির জন্য সবথেকে বেশি ব্যবহার হয় ২২ ক্যারেট সোনা। তার দামও কমেছে। SSBC-র তালিকা অনুযায়ী, ১৩ অক্টোবর ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম ছিল ১৪,০৩০ টাকা। ১৪ অক্টোবর তা কমে দাঁড়িয়েছে ১৩,৮৯০ টাকায়। অর্থাৎ প্রতি গ্রামে ১৪০ টাকা কমেছে। ২২ ক্যারেট সোনায় সাধারণত ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি খাদ। 

২২ ক্যারেট সোনার আপনি যদি বিক্রি করতে চান ...২২ ক্যারেট সোনার গয়না অনেকে প্রয়োজনে বিক্রি করতে চান। সেই দামও কমেছে।  ১৩ অক্টোবর এই সোনার দাম ছিল ১৩,৪৪০ টাকা। ১৪ অক্টোবর তা কমে হয় ১৩,৩০৮ টাকা। অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১৩২ টাকা কমেছে। তবে পুরনো গয়না বিক্রি করার সময় গ্রাহক ঠিক কত টাকা পাবেন, তা নির্ভর করবে গয়নার বিশুদ্ধতা,  সোনার ওজন । 

১৮ ক্যারেট সোনার দামও কমল ১৮ ক্যারেট (৭৫০) সোনার দামও অনেকটা কমল। ১৩ অক্টোবর প্রতি গ্রামের দর ছিল ১১,৫২০ টাকা। ১৪ অক্টোবর তা কমে দাঁড়ায়  ১১,৪০৫ টাকা । অর্থাৎ একদিনে প্রতি গ্রামে ১১৫ টাকা কমেছে। ১৮ ক্যারেট সোনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা থাকে। বাকি অংশে অন্যান্য ধাতু মেশানো হয়।  

রুপোর দামেও বড় পতনসোনার পাশাপাশি রুপোর দামও যথেষ্ট কমেছে।  SSBC-র রেট চার্ট অনুযায়ী, ১৩ অক্টোবর  এক কেজি রুপোর বারের দাম ছিল ২,২২,০৮৭ টাকা। ১৪ অক্টোবর তা কমে হয়েছে ২,১৮,২৬৬ টাকা।  অর্থাৎ ১৪ অক্টোবর সোনা ও রুপো, দুই ধাতুর দামই আগের দিনের তুলনায় কমেছে।