কলকাতা: ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছিল রাজ্য। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অক্টোবর পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিল রাজ্য। ২০ জুন পর্যন্ত রাজ্যে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Continues below advertisement

আরও পড়ুন, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে এলেন শুভেন্দু অধিকারী

Continues below advertisement

ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী

ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এবার অ্যাকশনে নামল পুলিশ! খোলা হল ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ফাইল! সূত্রের খবর, ইতিমধ্যে ৪৫৮টি অভিযোগের তদন্ত প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন করে আরও ১৮১টি FIR দায়ের করেছে পুলিশ। দুর্নীতি, নির্যাতন, গুন্ডাগিরি, বন্ধে পরপর কড়া বার্তা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। আশ্বাস দিচ্ছেন আর ভয়ের পরিবেশ ফিরবে না। ২০২১-এর ভোট পরবর্তী হিংসা নিয়েও ইতিমধ্য়েই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্য়মন্ত্রী।

খোলা হল ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ফাইল

এর ২ দিনের মধ্যেই, অ্যাকশনে নামল পুলিশ। খোলা হল ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ফাইল। রাজ্য পুলিশ সূত্রে দাবি, ২০২১-এর ভোট পরবর্তী হিংসার সব মামলা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে। এমনকী যেসব মামলায় পুলিশের তরফে ফাইনাল রিপোর্টও জমা পড়ে গেছিল, সেগুলও নতুন করে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত হয়েছে। 

ইতিমধ্যে ৪৫৮টি অভিযোগের তদন্ত প্রক্রিয়া নতুনভাবে শুরু

২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর, রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস হয়। প্রাণহানি, হিংসা, লুঠপাট। মহিলাদের ওপর অত্যাচার, বিরোধীদলের কর্মী সমর্থকদের ঘরছাড়া করে দেওয়ার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সেইসব একাধিক মামলার তদন্ত করছে CBI। এবার রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর, একই ধরনের অভিযোগগুলি খতিয়ে দেখতে শুরু করল পুলিশও। সূত্রের খবর, ইতিমধ্যে ৪৫৮টি অভিযোগের তদন্ত প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন করে আরও ১৮১টি FIR দায়ের করেছে পুলিশ। যেসব মামলার ক্ষেত্রে পুলিশ চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছিল, এরকম ৫৯টি মামলার ক্ষেত্রেও পুনরায় তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, এই প্রক্রিয়া চলতে থাকবে।