কলকাতা: ক্যামাক স্ট্রিটেও জবরদখল করে অভিষেকের অফিস? মেট্রোপলিটনের মতোই ক্যামাক স্ট্রিটেও জবরদখল? অভিষেকের বিরুদ্ধে বেআইনিভাবে অফিস দখলের অভিযোগ। বেআইনিভাবে অফিস দখল, আইনি নোটিস মালিকপক্ষের। চুক্তি না মেনে জোর করে ২টি ফ্লোর দখলের অভিযোগ মালিকপক্ষের। তৃণমূল যুব কংগ্রেসের হয়ে চুক্তিতে সই দেবরাজ চক্রবর্তীর। ১০ বছরের লিজ নিয়ে চুক্তি হয়েছিল মালিকপক্ষের সঙ্গে। CC দেওয়ার পরে অফিসে ঢুকে কাজ করতে পারবেন, বলা ছিল চুক্তিতে।                        

Continues below advertisement

কিন্তু CC ছাড়াই বেআইনিভাবে বিল্ডিং দখলের অভিযোগ মালিকপক্ষের। ফায়ার সেফটির জন্য CC প্রয়োজন ছিল, কিন্তু তা পাওয়ার আগেই অফিসে। আইনি নোটিস পাঠিয়েছি, পদক্ষেপ না করলে পুলিশের কাছে যাব। থানা কিছু না করলে কোর্টে যাব, জানিয়ে দিলেন মালিকপক্ষের আইনজীবী। 

ফের বিতর্কে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনিভাবে অফিস দখলের অভিযোগ মালিকপক্ষের। জোর করে দুটি ফ্লোর দখল করার অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। তৃণমূলকে আইনি নোটিস মালিকপক্ষের।                                

Continues below advertisement

দেবরাজ চক্রবর্তীর সইসাবুদে তৃণমূল যুব কংগ্রেস ক্যামাক স্ট্রিটের অফিসের দখল নেয়। আমার মক্কেল রমাদেবী গোয়েঙ্কার সঙ্গে একটা ১০ বছরের লিজ চুক্তিতে ওঁরা সই করেন। লিজ চুক্তিতে ছিল CC দেওয়ার পর ওঁরা অফিসের দখল নিতে পারবেন। CC দেওয়া হয়নি, তাও ওঁরা বেআইনিভাবে বিল্ডিং দখল করে বসে আছেন। এখন আমরা নোটিস পাঠিয়েছি, অ্যাকশন না নিলে থানায় যাব। থানা কিছু না করলে আদালতে যাব, জানালেন মালিকপক্ষের আইনজীবী। 

বিল্ডিংয়ের মালিকের আইনজীবী সাগ্নিকা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এই পুরো বিল্ডিংয়ের মালিক হচ্ছে রমাদেবী গোয়েঙ্কা। একটা লিজ এগ্রিমেন্ট সই হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং যুব কংগ্রেসের সঙ্গে, ১ মার্চ ২০২০। যে ওঁকে এই জায়গায় একটা পজিশন দেওয়া হবে, ১০ বছরের জন্য। এখনও পর্যন্ত সিসি ওখানে হয়নি। আমার বলেছিলাম যে যখন সিসি হবে তারপরে উনি যেন ওই পজিশন নেন। কিন্তু উনি তার আগেই সেই জিনিসটা করে নিয়েছেন। ওখানে উনি বেআইনি কার্যকলাপ করছেন'।     

এ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিষেকের যে একটা নেক্সাস, এই যে মাফিয়া গ্যাং-এর নেক্সাস, দেবরাজ অবশ্যই তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই যে মাইন্ড সেট ছিল গোটা রাজ্যটাই তো পিসির স্যাংচুয়ারি। পিসির অভয়ারণ্যে যা খুশি করা যায়। এদের তো ধারণা ছিল ক্য়ামাক স্ট্রিটটা অভিষেকেরই'।