কলকাতা: এবার মধ্যপ্রদেশ হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার। একটি মানহানি মামলায় মধ্যপ্রদেশ হাইকোর্টের (Madhya Pradesh High Court) এই নির্দেশ।                                    

Continues below advertisement

পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার মধ্য়প্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছেন বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল । এর আগে ভোপালের বিশেষ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ২০২৫-এর নভেম্বরে সেই গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।                            

আরও পড়ুন, মাটি চুরি-ত্রাণ দুর্নীতি, নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারেই জোড়া FIR অভিষেকের বিরুদ্ধে

Continues below advertisement

২০২০ সালে, কৈলাশ-পুত্র আকাশ বিজয়বর্গীয়ের করা একটি মানহানির মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত।                                                      

অভিযোগ, ২০২০ সালের নভেম্বর মাসে, কলকাতার একটি সভা থেকে কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে ও বিজেপি নেতা আকাশ বিজয়বর্গীয়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোপালের বিশেষ MP-MLA আদালতে মানহানির মামলা দায়ের করেন আকাশ বিজয়বর্গীয়।        

মামলার শুনানিতে বারবার অনুপস্থিত থাকার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে  ভোপালের বিশেষ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন জানান অভিষেকের আইনজীবী। গত বছরের ১২ নভেম্বর পরোয়ানা কার্যকরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল।                   

এদিকে, ২০২০ সালে আমফানের ত্রাণে দুর্নীতি হয়েছে প্রায় ২৫০ কোটি টাকার। এমনই অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হল FIR। প্রতারণা, নথি জাল, জালিয়াতি-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।