কলকাতা: সুপ্রিম কোর্টে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের করা SIR মামলার শুনানিতে বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সাফ জানিয়েছে-'এসআইআর হবেই'। তবে তার আগেই এবার কবিতায় প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Continues below advertisement

অভিষেক এই কবিতার নাম দিয়েছেন- 'আমি অস্বীকার করি'। তিনি লিখেছেন, 'এই হঠকারিতা, এই তালিকার শাসন, এই ভয়ের রাজত্ব। আমি অস্বীকার করি, রাষ্ট্রের নামে রক্তের ঋণ। আমি অস্বীকার করি, রক্তের উপর কালির শাসন। আমাদের বলা হল, নাম দাও, কাগজ দেখাও। আর আমরা দিলাম ইতিহাস, মাটি, আর ঘাম-ঝরা জন্মভূমি। তারা বলল, এগুলো যথেষ্ট নয়। আমরা বললাম তবে বলো, কোন ধারায় মৃত্যু বৈধ হল? ১৫০, এটা সংখ্যা নয়, এটা রাষ্ট্রের লাগানো আগুনে মানুষের চিৎকার। এ এক থেমে যাওয়া গান, এক মুছে যাওয়া মুখ। রাষ্ট্রের খাতায় ঠাঁই পায় প্রাণের বদলে পরিসংখ্যান। শাসকের বুটের তলায় পিষে যায় বিবেক, সত্য আর সম্মান।...আর ইতিহাস সে ক্ষমা করে না, তালিকা পড়ে না। ইতিহাস মনে রাখে কে রুখেছিল, কে লড়াই করেছিল। কে দাঁড়িয়েছিল, আর কে আগুন লাগিয়েছিল! যে শাসক অহঙ্কারে কথা বলে, যে শাসক মানুষের কথা শোনে না। যে ক্ষমতা মানুষকে তুচ্ছ করে, ইতিহাস তাকে কখনও ক্ষমা করে না', এসআইআরে হয়রানির অভিযোগে এবার কবিতার মাধ্যমে প্রতিবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Continues below advertisement

এদিকে, আজ মমতার বন্দ্যোপাধ্যায়ের SIR-মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, 'SIR হবেই, বাধা দেওয়া যাবে না। SIR হবেই, এটা সব রাজ্যকে বুঝতে হবে। প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলার জন্য যা নির্দেশ দেওয়ার দেব। রাজ্য সরকারের কাছ থেকে অনেক নাম পেয়েছে নির্বাচন কমিশন। কমিশন চাইলে ERO, AERO-দের বদল করতে পারে', SIR-মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।                                   

অন্যদিকে, একদিকে 'মাইক্রো অবজার্ভার' নিয়ে সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর অভিযোগে মান্যতা দিল প্রধান বিচারপতির বেঞ্চ। অন্যদিকে নির্বাচন কমিশনকে অক্সিজেন জুগিয়ে সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিল, SIR হবেই। সেই সঙ্গে আইনশৃঙ্খলা ইস্যুতে রাজ্য পুলিশের DG-কে শোকজ করল প্রধান বিচারপতির বেঞ্চ। SIR প্রক্রিয়াও পিছোল ১ সপ্তাহ।