কলকাতা: সরকারি জমি থেকে মাটি চুরিতেও অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের PA সুমিত রায়ের বিরুদ্ধেও মাটি চুরির মামলা। '১৬৩ বিঘা খাস জমির মাটি গায়েব, ৩০০ কোটি টাকার দুর্নীতি', মাটি লোপাট ১২০ ফুট গভীর গর্ত তৈরির অভিযোগ বিজেপি নেতার। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়ের সঙ্গে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ!                                                                                               

Continues below advertisement

জোকায় সরকারি জমির মাটি চুরির অভিযোগে থানায় যান বিজেপি নেতা। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব মণ্ডলের বিরুদ্ধেও অভিযোগ। জমি জালিয়াতির মামলায় এখনও খোঁজ নেই অভিষেকের PA সুমিত রায়ের। খোঁজ নেই অভিষেকের PA-র, গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের।                                           

আরও মামলার প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এবার মাটি চুরির অভিযোগেও নাম জড়াল ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কালীতলার আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।                                                   

Continues below advertisement

আরও পড়ুন, ৫ জেলায় লাল সঙ্কেত, অতি ভারী বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলা সবচেয়ে ঝুঁকিতে?

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর PA সুমিত রায়ের নামে মাটি চুরির অভিযোগ। কালীতলা আশুতি থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতার। অভিযোগ দায়ের করে FIR-এর আর্জি বিজেপি নেতা অভিজিৎ দাসের। ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের একটি সরকারি সম্পত্তি থেকে মাটি চুরির অভিযোগ। আগেই গ্রেফতার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলের নামেও অভিযোগ দায়ের। অভিযোগপত্রে নাম ঠাকুরপুকুর-মহেশতলা ব্লক তৃণমূল সভাপতি বিপ্লব মণ্ডলেরও। পুরো বিষয় খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ, দাবি অভিজিৎ দাসের।