দীপক ঘোষ ও শিবাশিস মৌলিক, কলকাতা : তৃণমূলের নাম ও প্রতীক শেষ অবধি কারা পাবে? নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, এনিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেছেন, সাত দিন দাঁড়ান। পাল্টা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় কটাক্ষ করে বলেছেন, ৭ জন্মেও আর প্রতীক পাবেন না। কিন্তু, বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এই মন্তব্য় করলেন কীসের ভিত্তিতে? 

Continues below advertisement

'৭ দিন খালি দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে।' ফের একবার দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় পাল্টা দাবি করলেন, '৭ জন্ম অপেক্ষা করলেও প্রতীক আর উনি পাবেন না। ' অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য় এবং ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের পাল্টা জবাব - এই চাপানউতোরেই ফের চর্চায় উঠে এসেছে তৃণমূলের প্রতীক-সংঘাত!

বিধানসভা ভোটে ভরাডুবির পরই, তৃণমূলের প্রতীকে জয়ী বিধায়কদের সিংহভাগ বিদ্রোহ ঘোষণা করে, আলাদা শিবির তৈরি করেন। ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম ও ঘাসের ওপর জোড়াফুল প্রতীকের দাবিদার কারা, তা নিয়ে দুই শিবিরের মধ্য়ে শুরু হয় লড়াই। ১৭ সেপ্টেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এর নাম এবং 'জোড়াফুল' প্রতীক ফ্রিজ করে নির্বাচন কমিশন। তারপর নির্বাচন কমিশনের শুনানিতে, দলের নাম ও প্রতীক দাবি করে ট্রাক ট্রাক নথি জমা দিয়েছে মমতা তৃণমূল ও গণতান্ত্রিক তৃণমূল! যদিও, চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কমিশন। কিন্তু বুধবার এনিয়ে একেবারে সময় বেঁধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। ' ৭ দিন খালি দাঁড়ান। জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, আছে, থাকবে। ৭ দিন খালি দাঁড়ান। কীভাবে পুলিশ থানায় এফিডেভিট ফাইল হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছে, বাকিটা বলবে বড় পর্দায়। আপনাদের সকলকে সাক্ষী রেখে দেখাব। ' পাল্টা  ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়ের দাবি, ' প্রথম কথা, প্রতীক কারও নেই এখন। নির্বাচন কমিশনের কাছে বিষয়টা রয়েছে, নাম ও প্রতীক কোনওটাই কারও কাছে নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। উনি, আমি বলব কী বলেছেন বোধহয়, ৭ দিনের মধ্য়ে প্রতীক পাবেন, ৭ জন্ম অপেক্ষা করলেও প্রতীক আর উনি পাবেন না, ওনারা পাবেন না।' 

Continues below advertisement

নির্বাচন কমিশনের প্রতীক ফ্রিজ করার অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে মমতা তৃণমূল। ২৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৩ মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা নিয়ে দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু নির্বাচন কমিশন কিছু বলার আগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কীসের ভিত্তিতে এই মন্তব্য় করলেন? বিশেষ কেউ তাঁকে আশ্বাস দিয়েছেন? নির্বাচন কমিশন কিছু বলার আগে এতটা আত্মবিশ্বাসী তিনি কী করে? নেপথ্যে বিশেষ কারণ? সর্বভারতীয় তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কবে সিদ্ধান্ত ঘোষণা করে, কী সিদ্ধান্ত তারা নেয়, সেদিকেই আপাতত নজর সকলের।