কলকাতা:২১ জুলাইয়ের পর ২৮ অগাস্ট। এবারও ভাগে ভাগে নানা জায়গায়, ছড়িয়ে ছিটিয়ে তৃণমূল ছাত্র পরিষদের জন্মবার্ষিকী পালন করল টুকরো টুকরো তৃণমূল! তবে, মঞ্চে উঠেই নিশানায় বিরোধী বিজেপির পাশাপাশি, কটাক্ষ নিজেদেরই প্রাক্তন সতীর্থদের। জোর টক্কর চলল 'কালীঘাট তৃণমূল' বনাম ঋতব্রত তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে তীব্র আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা আক্রমণ ধেয়ে এল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ কালীঘাট তৃণমূলের তরফেও। 

Continues below advertisement

শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাদিবসের সভা করল 'কালীঘাট তৃণমূল'। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির সভা করল রানি রাসমণি রোডে। এই সভা থেকে ২০ জন সাংসদকে নিয়ে করা চিঠি ও তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, ''পার্লামেন্টে কোন ২০ জন সাংসদ রেকগনাইজ কি রেকগনাইজ না, এনিয়ে চিঠি দিচ্ছেন, তাহলে সবার আগে আপনি এফিডেভিটে লিখে দিন, আপনি উচ্চমাধ্য়মিক পাস, কারণ UGC বলছে, ওই BBA আর MBA ভ্য়ালিড নয়। সামনের বার যখন ভোটে দাঁড়াবেন, যদি দাঁড়ান, জামানত আপনার জব্দ হবে, কেউ ঠেকাতে পারবে না।'' ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়-এর এই মন্তব্যের পাল্টা দিলেন অভিষেকও। 

ক্যাথিড্রাল রোডের সভা থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়কে নিশানা করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্য়ায়, এই একজন বেইমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য। কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে এই সময়ে কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে BC গ্রুপে, বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাঁদেরকে কিন্তু কোনও ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না।'' অন্যদিকে আবার কালীঘাট ও ঋতব্রত দুই শিবিরের মুখেই বিজেপির সঙ্গে সেটিং-এর কথা। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে সেটিং, আমাদের নেতা মদন মিত্র, তিনি পরিষ্কারভাবে বলেছেন, কী প্রস্তাব নিয়ে গেছিল। ছেড়ে দাও। বাইরে চলে যেতে দাও। আর কোনও সমস্য়া হবে না। বাইরে যাতে চলে যেতে পারে, সেই বাঘরোলকে বাঘ বানানোর জন্য়, আমাদের এখন মনে হচ্ছে, বিজেপি প্রাণপাত প্রচেষ্টা করছে। গতকালের যে ঘটনা সাজানো চিত্রনাট্য়ের মতো, বেড়ালকে যাতে বাঘ বানানো যায়, তারজন্য় প্রচেষ্টা চলছে।'' আবার  অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমি বালিশচাটা বলি না, আমি বলি BC, BC গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাঁদেরকে কিন্তু কোনও ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না।''

Continues below advertisement