কলকাতা: রাজ্য রাজনীতিতে ফের উঠল সেটিং-এর অভিযোগ। মারাত্মক দাবি করলেন গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক, আখরুজ্জামান। বুধবার তিনি বলেন, শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari) যত বড় বড় কথা বলুন না কেন, অভিষেক ব্য়ানার্জিকে উনি গ্রেফতার করতে পারবেন না। কারণ শুভেন্দুবাবুর টিঁকিটা দিল্লিতে বাঁধা আছে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আখরুজ্জামানই প্রথম অভিযোগকারী নন। এর আগেও উঠেছে কালীঘাট ও বিজেপির সেটিং-এর অভিযোগ। নানা সময় তৃণমূল ও বিজেপির বোঝাপড়ার অভিযোগ তুলেছে বাম ও কংগ্রেস। বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ও বিজেপি। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির সেটিং, তাই চাইলেও গ্রেফতার করতে পারবেন না মুখ্য়মন্ত্রী', বলছেন আখরুজ্জামানরা। সেটিং আছে বলে কি আপনিও মনে করেন? ঋতব্রতদের বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগে বারবার সরব মমতা-শিবির। অস্বস্তি এড়াতেই পাল্টা 'সেটিং'-অস্ত্রে শান গণতান্ত্রিক তৃণমূলের? এরকমই কিছু প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের 'পোল সেগমেন্ট'-এ। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?
সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব, ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।
কোন কোন সোশ্যাল মিডিয়ায় নজর রাখবেন?
১৮ অক্টোবর নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় (@sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন।
১. 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির সেটিং, তাই চাইলেও গ্রেফতার করতে পারবেন না মুখ্য়মন্ত্রী', বলছেন আখরুজ্জামানরা। সেটিং আছে বলে কি আপনিও মনে করেন?
সেটিং আছে বলছেন ৮৩ জন। সেটিং নেই বলছেন ১৫ জন। জানি না/ বলতে পারব না বলেছেন, ২ জন।
২. ঋতব্রতদের বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগে বারবার সরব মমতা-শিবির। অস্বস্তি এড়াতেই পাল্টা 'সেটিং'-অস্ত্রে শান গণতান্ত্রিক তৃণমূলের?
হ্যাঁ বলেছেন ৪৬ জন। না বলেছেন ৫৩ জন। জানি না বলেছেন ১ জন।
৩. দিল্লির সঙ্গে সমঝোতার জোরেই কি সুপ্রিম কোর্টকেও নিশানা করতে পিছপা হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়?
হ্যাঁ বলেছেন ৯২ জন। না বলেছেন ৬ জন। জানি না বলেছেন, ২ জন।
https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
