কয়েক মাসের মধ্যেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী । তার আগে যে যার নিজের দলের পাল্লা ভারী করতে চাইছে। কীভাবে তৃণমূল বিরোধী ভোট এককাট্টা করা যাবে, তা নিয়েই গেরুয়া শিবিরে কি এবার নতুন স্ট্র্যাটেজি ? ছাব্বিশের বিধানসভা ভোটের আগে 'ভাল কংগ্রেসি', কমিউনিস্ট এমনকী তৃণমূলের একাংশকেও বিজেপির ছাতার তলায় আসার জন্য আহ্বান জানাচ্ছেন বিজেপি নেতাদের একাংশ। কিন্তু মানুষ কী ভাবছে, হবে কি তৃণমূল বিরোধী ভোট একত্রিত? এভাবে কি পাল্লাভারী হবে বিজেপির?
Continues below advertisement
মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের আলোচনায় থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ দর্শকের মতামত জানতে চায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে দর্শকরা উত্তর দেন।
তাতে মানুষ কী ভাবছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি ।
Continues below advertisement
- হিন্দু কমিউনিস্ট'দের দলে আহ্বান মিঠুন চক্রবর্তীর, 'ভালো কংগ্রেসি'দের ডাক সুকান্ত মজুমদারের। এই নতুন কৌশলে বাম-কংগ্রেসের ভোট আদৌ টানতে পারবে বিজেপি? ৭০৯ টি ভোট পড়েছে। হ্যাঁ বলছে 70% না বলছে 28% জানি না / বলতে পারব না 2%
-
এক সপ্তাহ আগে তৃণমূল বিধায়ক মণিরুল ইসলামের উপস্থিতিতে ফারাক্কা BDO অফিসে তাণ্ডব চলেছে। এক সপ্তাহ পরও, BDO অফিসে তাঁর অবাধ দাপট... দাদাগিরি! যা চাই, তাই করছেন! পুলিশের সামনে! প্রশ্ন উঠছে, কোথায় প্রশাসন? বৃহস্পতিবার নির্বাচন কমিশন সময় বেঁধে মণিরুল ইসলামের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেও, রাজ্য প্রশাসন তা করেছে কিনা জানা যায়নি। ভাঙচুরের পরও ফারাক্কায় বিডিও অফিসে বিধায়কের দাপট অব্যাহত। জেলায়-জেলায় সরকারি দফতরগুলো কি স্থানীয় নেতারাই চালাচ্ছেন? মানুষ কী বলছে ?
হ্যাঁ বলছে 65 %না বলছে 33 %জানি না 2 %
-
ভাঙচুরকাণ্ডে ধৃতরা জামিন পেতেই বীরের সম্বর্ধনা দিল শাসকদল। এতে কি আরও উৎসাহ পাবে রাজনীতি-আশ্রিত দুষ্কৃতীরা?
হ্যাঁ বলছে 89 %না বলছে 9 %জানি না বলছে 2 % এরকম সাম্প্রতিক ঘটনায় আপনার মতামত জানাতে ও এবিপি আনন্দ-র পোল-এ অংশ নিতে চোখ রাখুন ও ফলো করুন https://www.youtube.com/@sangesuman2025