কলকাতা : ৯ মার্চ, সোমবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার ৩ দিন আগে, SIR নিয়ে আক্রমণ ঝাঁঝ সপ্তমে তুললেন মুখ্য়মন্ত্রী। শুক্রবার, ধর্মতলায় ধর্নায় বসেন তিনি। শুক্রবার সারারাত ধর্না মঞ্চে থাকার কথা ঘোষণা করেন মমতা । শুরু থেকে শেষ লগ্ন। SIR নিয়ে তরজা শেষ হওয়ার কোনও লক্ষ্মণ এখনও নেই । এই পরিস্থিতিতে প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্না কি ভোটবাক্সে ডিভিডেন্ড দেবে তৃণমূলকে? কারণ,  কখনও বিরোধী নেত্রী হিসেবে, কখনও মুখ্যমন্ত্রী হিসেবে, ধর্মতলা চত্বরে বারবার বিভিন্ন ইস্যুতে ধর্নায় বসেছেন তিনি। ঠিক ২০ বছর আগে, ২০০৬ সালে সিঙ্গুর আন্দোলনের সময় এই মেট্রো চ্যানেলেই ২৬ দিন অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  তখন তিনি বিরোধী নেত্রী। মানুষের সেন্টিমেন্ট বরাবই ঝুঁকেছিল তার দিকে। 

Continues below advertisement

মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ দর্শকের মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। প্রশ্নের উত্তর দেন দর্শকরা। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি -  

Continues below advertisement

প্রশ্ন রাখা হয়েছিল, SIR-এ নাম বাদের প্রতিবাদে ধর্নায় মুখ্যমন্ত্রী। হয়রানি নিয়ে কমিশনের বিরুদ্ধে ক্ষোভকে হাতিয়ার করে ভোটে লাভবান হবে তৃণমূল ?

কে কী জবাব দিলেন

এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন এখনও পর্যন্ত ১২০০ জন। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলেছেন - 23%, না বলেছেন 74%, জানি না বা বলতে পারব না বলছেন 3%।  

সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করেই বাম সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলেই ২৬ দিন অনশন করেছিলেন তিনি । শেষমেশ ২০১১-তে হয় পালাবদল। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিভিন্ন ইস্যুতে কখনও কেন্দ্রীয় সরকার কিম্বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধর্মতলা চত্বরে ধর্নায় বসেন তিনি। এবারও কি এই ধর্না তৃণমূলের পালেই হাওড়া কাড়বে ?              

 
 
 
 
 
34
 
 
 
 
 
15