রাজ্য বাজেটে গৃহলক্ষ্মীদের লক্ষ্মীলাভ হল। বাড়ল 'লক্ষ্মীর ভাণ্ডারে'র ভাতা। শুক্রবার থেকেই অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে টাকা। প্রশ্ন উঠছে, নজর কি তবে, ভোটবাক্সে লক্ষ্মীলাভে?
দরাজ রাজ্য বাজেট! হাত উপুড় করে ঝুলি ভরালেন মমতা, ভোট টানবে তৃণমূল? কী বলছে Poll?
কলকাতা : রাজ্য বাজেটে গৃহলক্ষ্মীদের লক্ষ্মীলাভ হল। বাড়ল 'লক্ষ্মীর ভাণ্ডারে'র ভাতা। শুক্রবার থেকেই অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে টাকা। প্রশ্ন উঠছে, নজর কি তবে, ভোটবাক্সে লক্ষ্মীলাভে? কারণ, বর্তমানে রাজ্য়ের মোট ভোটারদের প্রায় ৫০ শতাংশ মহিলা। ২০২১ - র বিধানসভা নির্বাচনের আগে এই মহিলা ভোটব্যাঙ্ককেই টার্গেট করেছিল তৃণমূল। ২০২১-এর বিধানসভা ভোটের ঠিক আগে 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement
সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্য সাথী, মাতৃবন্দনা বা ছাত্র-ছাত্রীদের জন্য সবুজসাথী, রাজ্য সরকারের এই প্রকল্পগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মহিলারা। তাৎপর্যপূর্ণভাবে, একুশের বিধানসভা ভোটের প্রচারেও তৃণমূলের মূল সুর ছিল...‘বাংলা নিজের মেয়েকেই চায়’। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ২১’র বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল জয়ের পিছনে কাজ করেছিল মহিলা ভোটারদের সমর্থন। তাই এবারও বিধানসভা ভোটের আগে এই ঘোষণা তৃণমূলকে কি ভোটবাক্সে ডিভিডেন্ড দেবে? এই প্রশ্ন রাখা হয়েছিল, 'সঙ্গে সুমন' - এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে।
Continues below advertisement
অন্তর্বর্তী বাজেটে হাত উপুড় করে ভাতা বিলিয়ে কি ভোটের আগে বিজেপিকে টেক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? ৬৮২ টি ভোট পড়েছে। একদম কারেন্ট পরিসংখ্যান বলছে -
হ্যাঁ - ৪২% না - ৫৫% জানি না - ৩%
পাঁচশো-হাজার টাকা ভাতা বাড়িয়ে কি সংখ্য়াগরিষ্ঠ মানুষের মন জয় করতে পারবেন মমতা? হ্যাঁ - ২৪ % না - ৭৩ % জানি না - ৩% এই ধরনের পোল-এ আপনিও অংশ নিতে পারেন। আপনাকে ক্লিক করতে হবে - https://www.youtube.com/@sangesuman2025/posts এ। মনে রাখবেন, উপরে উল্লিখিত পরিসংখ্যান এক্কেবারে সাম্প্রতিকতম পরিসংখ্যানের ভিত্তিতে। এই ডেটা সময় অনুযায়ী বদলে যেতে পারে। বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর, এরপরই শুভেন্দু অধিকারীও মনে করিয়ে দিলেন, তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার মাসে তিন হাজার করবেন সেই কথা। ফলে, এই বাজেট কাদের কাছে লক্ষ্মীমন্ত হবে, এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। মানুষের মন বোঝা বড়ই কঠিন। আর এই পোল-এর মারফৎ তো বটেই। তাই এই দরাজ-বাজেট তৃণমূলকে আরও একবার ভরিয়ে দেবে কিনা , সেটা সময়ই বলবে।