কলকাতা : দেশের ইতিহাসে প্রথমবার। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন কোনও মুখ্যমন্ত্রী।  বললেন, পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে।  নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছি না। এছাড়াও লজিকাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তোলেন।  নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগের মাঝেই, লজিকাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উল্লেখযোগ্য ভাবে মুখ্যমন্ত্রীর অভিযোগ,  বিজেপি শাসিত রাজ্য থেকে মাইক্রো অবজার্ভার আনা হয়েছে। মাইক্রো অবজার্ভার দিয়ে নাম বাদ দেওয়া হচ্ছে। তিনি বলেন, 'শুধু ৮ হাজার ৩০০ মাইক্রো অবজার্ভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজার্ভার নিয়োগ করেছে। যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে AI দিয়ে মাইক্রো অবজার্ভাররা সব নাম ডিলিট করতে পারে। আগে ৫৮ লক্ষ নাম ডিলিট করেছে। ' 

Continues below advertisement

পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবীও সুপ্রিম কোর্টে সওয়াল করেন, রাজ্য় সরকার পর্যাপ্ত অফিসার না দেওয়ার ফলেই মাইক্রো অবজার্ভার নিয়োগ করতে হয়েছে। অভিযোগের পাল্টা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন,' দোষটা রাজ্য সরকারেরই। তারা আমাদের AERO, ERO-র জন্য ক্লাস ২ অফিসার দেয়নি। সেই কারণেই মাইক্রো অবজার্ভারদের আইন মেনে নিয়োগ করা হয়েছে। একথা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম কোনও নিয়ম নেই। কমিশনের আইনজীবী তখন ফের বলেন, রাজ্য সরকার যখন সহযোগিতা করছে না, তখন অবজার্ভার নিয়োগ করা ছাড়া আর কোনও উপায় নেই।'  তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিরোধী পক্ষের আইনজীবী যেটা বললেন সেটা সঠিক নয়। আমাদের যা ক্ষমতা, আমরা সব দিয়েছি, সব সহযোগিতা করেছি। দু'পক্ষের সওয়াল শুনে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত রাজ্য সরকারের উদ্দেশে বলেন, ' সোমবার আপনারা তালিকা দেবেন, কোন গ্রুপ B অফিসারদের নির্বাচন কমিশনের জন্য ছাড়তে পারবেন। সম্ভবত যখন অফিসাররা চলে আসবেন, তখন মাইক্রো অবজার্ভার প্রয়োজন হবে না। ' 

চেয়েও অফিসার মিলছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের। রাজ্য় সরকারকে তালিকা দিতে বলল প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কি নির্বাচন কমিশনের জয়? এই প্রশ্ন রাখা হয়েছিল এবিপি আনন্দর দর্শকদের কাছে। পোলে দর্শক জানাল চমকপ্রদ প্রতিক্রিয়া। 

Continues below advertisement
চেয়েও অফিসার মিলছে না বলে সুপ্রিম কোর্টে অভিযোগ নির্বাচন কমিশনের। রাজ্য় সরকারকে তালিকা দিতে বলল প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কি নির্বাচন কমিশনের জয় ? - এই প্রশ্নের উত্তরে ৭৩৯ জন ভোট দিয়েছিলেন। তাতে পাওয়া প্রতিক্রিয়ার একদম কারেন্ট আপডেট বলছে - 
 
হ্যাঁ - 86% 
না - 12%  জানি না / বলতে পারব না - 2%     
 
 
 
 
 
 
11