অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নীতিগত অনুমোদন করা হয়েছে আজ বিজেপি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে। জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগেই নারী ও শিশুকল্যাণমন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য় আবেদন সরাসরি অনলাইনেই করা যাবে। ইতিমধ্য়েই বিজেপি সরকার ঘোষণা করেছে, ১ জুন থেকেই মাসে মাসে মহিলাদের ব্য়াঙ্ক অ্য়াকাউন্টে ঢুকে যাবে ৩ হাজার টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী, অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে যোগ্য মহিলাদের। সম্পূর্ণ অর্থই DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

Continues below advertisement
  • যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছিলেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। 
  • যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। 
  • যাঁরা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য ব্যবস্থা হবে।
  • যাঁরা ট্রাইবুন্যালে আবেদন করেছেন তাঁরা অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন।  

    শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতিও কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। তৃণমূলের ফ্ল্য়াগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে, অন্নপূর্ণা ভাণ্ডার।  নাম বদলেছে। বদলেছে টাকার অঙ্কও। তৃণমূল আমলের দেড় হাজার টাকা, এখন বিজেপির সরকারে তিন হাজার টাকা! সোমবার, মন্ত্রিসভার বৈঠকের পর, নারী ও শিশুকল্য়াণমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিলেন,  অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য় পুনরায় আবেদনের প্রয়োজন নেই। 

    নারী ও শিশুকল্যাণমন্ত্রী তথা বিজেপি বিধায়ক Agnimitra Paul বলেন, মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, ১ জুন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন শুরু হবে। তার মধ্যে রয়েছে মাসে ৩ হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি বাসে মা-বোনেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা।

    Continues below advertisement

    নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে জোর

    বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তার ঘোষণা অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় আসার পর প্রথম কয়েকটি মন্ত্রিসভা বৈঠকেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে সরকার এগোচ্ছে বলে দাবি শাসক শিবিরের। গত সোমবার, মন্ত্রিসভার প্রথম বৈঠকে  সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর আয়ুষ্মান ভারত কার্যকর জনগণনার কাজ শুরু, BNS কার্যকর, সরকারি চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বৃদ্ধি ও IAS, IPS-দের কেন্দ্রীয় প্রশিক্ষণ  এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।  আর, এই সোমবার, দ্বিতীয় বৈঠকে,  'অন্নপূর্ণা যোজনা'য় অনুমোদন ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা , সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন, ধর্মীয় শ্রেণি বিন্যাসের ভিত্তিতে সহায়তামূলক প্রকল্প বন্ধ ও OBC তালিকার সমীক্ষা, এই বিষয়গুলি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল।