উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে নাবালিকা গণধর্ষণ ও হত্যা মামলায় মূল অভিযুক্তের ফাঁসির সাজা। বাকি ৩ অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। গণধর্ষণ ও হত্যা মামলায় রায় ঘোষণা আলিপুরদুয়ারের স্পেশাল পকসো আদালতের। মূল অভিযুক্ত বাবলু মিঞাকে ফাঁসির সাজা আদালতের। মণির হোসেন, জাইদুল ইসলাম ও মজিবুল শেখের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। ২০২৪ সালে ঘটেছিল এই নৃশংস ঘটনা। সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছিল আলিপুরদুয়ারের জয়গাঁওতে। সরল শিশুকে চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে তার সঙ্গে নারকীয় নির্যাতনের অভিযোগ উঠেছিল উত্তরবঙ্গের এই এলাকায়। সেই সময় ৩ জনকে গ্রেফতারও করা এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে।
চলতি বছর দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, মূল অভিযুক্তর মৃত্যু হয়েছে এনকাউন্টারে
বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের মতো নৃশংস ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে চলতি বছর। ১২ বছরের কিশোরীকে নারকীয় নির্যাতন করে খুন করা হয়েছে। জীবন্ত অবস্থায় বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয়েছিল নির্যাতিতাকে। যৌন নির্যাতনের পর পিছমোড়া করে হাত বেঁধে মারধর করা হয় কিশোরীকে। নাবালিকাকে আটকে রেখে নির্যাতন থেকে খুন, পুলিশ সূত্রে দাবি, পুরোটাতেই জড়িত ছিল প্রভাস মণ্ডল। এই প্রভাসই মূল অভিযুক্ত। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে সে। সেই সময় পুলিশকে আক্রমণও করে। এরপর এনকাউন্টারে মৃত্যু হয় তার। বারুইপুরে যৌন নির্যাতন ও নৃশংসভাবে খুন করা হয় ছাত্রীকে। পুকুর থেকে উদ্ধার হয় মৃতদেহ।
যন্তর মন্তরে মহিলা সাংবাদিকের 'যৌন হেনস্থা'- র অভিযোগ যে পুলিশকর্তার বিরুদ্ধে, পদোন্নতি হল তাঁর
গুজরাতে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছে নাবালিকা, মায়ের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তার
বাবার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে এক নাবালিকা। ১৪ বছরের মেয়েটির অভিযোগ, বারংবার তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে নিজেরই বাবার হাতে। এখানেই শেষ নয়। নাবালিকার আরও অভিযোগ, একটি ছেলের সঙ্গে কথা বলার 'অপরাধে' তাকে বাড়িতে আটকে রেখেছিল তার বাবা। মায়ের বিরুদ্ধেও সাংঘাতিক অভিযোগ করেছে কিশোরী। মেয়েটির অভিযোগ, বাবা যখন তাকে যৌন হেনস্থা করত, সেই সময় তার নগ্ন ছবি তুলে রাখত মা। ভয়ঙ্কর এই ঘটনার এই অভিযোগ এসেছে গুজরাত থেকে। ওই দম্পতির বিরুদ্ধে পকসো আইনে (Protection of Children from Sexual Offences - POCSO) মামলা রুজু হয়েছে। লাগু হয়েছে আরও অনেক ধারা।
